চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে হলিউডের যেসব ছবি মুক্তি পাচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২১
বিনোদন
A A

নভেম্বর মাসে বড় পর্দায় মুক্তি পাচ্ছে এক ঝাঁক ছবি। তার মাঝে আছে সুপারহিরো, বায়োগ্রাফিকাল ড্রামা, ডিজনি মুভি সহ বহু প্রতীক্ষিত বেশ কয়েকটি সিনেমা। এক নজরে দেখে নিন চলতি মাসে কোন ছবিগুলো মুক্তি পাবে তার তালিকা।

ইটারনালস (৫ নভেম্বর): মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহু প্রতীক্ষিত ছবি এটি। অস্কার জয়ী নির্মাতা কোল ঝাও-এর এই ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি ছাড়াও অভিনয় করেছেন সালমা হায়েক, রিচার্ড ম্যাডেন, লিয়া ম্যাকহিউ, লরেন রিডলফ, ডন লি, হারিস পাটেল সহ আরও অনেকে। ইটারনালস একটি অমর এলিয়েন জাতি। যারা হাজার বছর লুকিয়ে ছিল। পৃথিবীকে বাঁচাতে তারা আবার ফিরে আসে।

ওয়ান শট (৫ নভেম্বর): অ্যাকশন ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন জেমস নান। এক বন্দীকে নিয়ে নেভির এক স্কোয়াড দ্বীপের কারাগারের উদ্দেশে রওনা হয়। পথে সেই বন্দীকে উদ্ধার করতে বিদ্রোহীরা হামলা চালালে তারা আটকা পড়ে।

স্পেন্সার (৫ নভেম্বর): প্রিন্স চার্লসের সঙ্গে প্রয়াত ডায়ানার বিয়ে বিচ্ছেদের ঘটনা তুলে ধরা হয়েছে ‘স্পেন্সার’-এ। সব মিলিয়ে তিন দিনের একটু বেশি সময়ের গল্প বলা হবে। গল্পের শুরু হবে ইংল্যান্ডের নরফোকে অবস্থিত সান্ড্রিংহামে হাউজ অব উইন্ডসরে। কাহিনীতে দেখা যাবে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়টি বড়দিনের ছুটিতে উপলব্ধি করেন ডায়ানা। ‘স্পেন্সার’-এ প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয় করেছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট।

দ্য বিটা টেস্ট (৫ নভেম্বর): হরর থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন হিম কামিংস ও পিজে ম্যাকাবে। এক হলিউড এজেন্ট বেনামে একটি রহস্যময় চিঠি পান এবং মিথ্যা ও বিশ্বাসঘাতকতায় জড়িয়ে পড়েন।

ইডা রেড (৫ নভেম্বর): ক্রাইম ড্রামা ঘরানার এই ছবি পরিচালনা করেছেন জন সোয়াব। এটি ইডার গল্প, যিনি সশস্ত্র ডাকাতির অভিযোগে কারাগারে থাকা অবস্থায় প্রাণঘাতী রোগে আক্রান্ত হন। ইডা তার শেষ একটি ইচ্ছা পূরণ এবং ছেলের কাছে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন।

Reneta

ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ (১০ নভেম্বর): শিশুদের সিরিজ বই ‘ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ’ অবলম্বনে একই নামের সিনেমা তৈরি করেছেন নরম্যান ব্রিডওয়েল। এমিলি একটি কুকুরছানা উদ্ধার করে, যার নাম দেয় ক্লিফোর্ড। কুকুরটি এমিলির বন্ধু হয়ে ওঠে। এক সময় সেটি বিশাল লাল কুকুর হয়ে ওঠে। আকৃতির কারণে কুকুরটি একটি একটি জেনেটিক্স কোম্পানির নজরে পড়ে। তারা গবেষণার জন্য কুকুরটি নিতে চায়। এমিলি তার চাচা ক্যাসির সাথে মিলে কুকুরটিকে বাঁচাতে সেই কোম্পানির বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়।

বেলফাস্ট (১২ নভেম্বর): কমেডি ড্রামা ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন কেনিথ ব্রানাগ। এটি সেমি-অটোবায়োগ্রাফিক্যাল ছবি। ষাটের দশকে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টের একটি শ্রমজীবী পরিবার এবং তাদের শিশু পুত্রের শৈশবের নানা সমস্যার চিত্র তুলে ধরা হয়েছে ছবিতে।

টিক, টিক…বুম! (১২ নভেম্বর): মিউজিক্যাল ড্রামা ঘরানার সেমি-অটোবায়োগ্রাফিক্যাল ছবি এটি। জোনাথন লারসন নামের এক থিয়েটার কম্পোজারের জীবনের নানা সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে ছবিতে।

দ্য পাওয়ার অব দ্য ডগ (১৭ নভেম্বর): ১৯৬৭ সালের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি নির্মাণ করেছেন জেন ক্যাম্পিয়ন। ফিল নামের এক ব্যক্তি তার আশেপাশের সবার মনে নানা ভয় ঢুকায়। তার ভাই জর্জ নতুন বিয়ে করে স্ত্রী ও ছেলেকে বাড়িতে নিয়ে এলে, ফিল তাদেরকে নানাভাবে কষ্ট দেয়। পরে তার মনে ভালোবাসা জন্মায় তাদের জন্য।

ঘোস্টবাস্টার্স: আফটারলাইফ (১৯ নভেম্বর): অবশেষে পর্দায় আসছে প্রতীক্ষিত সিনেমা ‘ঘোস্টবাস্টার্স: আফটার লাইফ’। সিনেমাটি একজন অবিবাহিত মা এবং তার দুটি বাচ্চাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। যারা একটি ছোট শহরে এসে আসল ভূতদের সঙ্গে সংযোগ তৈরি করে এবং তাদের দাদার রেখে যাওয়া গোপন সম্পত্তির উত্তরাধিকার আবিষ্কার করতে শুরু করে। জেসন রেইটম্যানের পরিচালিত এই সিনেমাটির প্রথম ও দ্বিতীয় পর্ব ‘ঘোস্টবাস্টার্স’ এবং ‘ঘোস্টবাস্টার্স টু’ ১৯৮৯ সালে মুক্তি পায়।

কিং রিচার্ড (১৯ নভেম্বর): রেইনাল্ডো মারকাস গ্রিন পরিচালিত এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। রিচার্ড উইলিয়াম নামের এক মিউজিসিয়ানের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে যার দুই মেয়ে সর্বকালের সবচেয়ে অসাধারণ প্রতিভাধর দুই ক্রীড়াবিদ: ভেনাস ও সেরেনা উইলিয়ামস। মেয়েদেরকে তিনি কীভাবে ক্যালিফোর্নিয়ার রাস্তা থেকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন, সেই গল্প দেখানো হবে ছবিতে।

কামঅন কামঅন (১৯ নভেম্বর): মাইক মিলসের এই ছবিতে জনি নামের এক রেডিও সাংবাদিকের কাহিনী দেখানো হবে যিনি তার ভাতিজার দেখাশোনা করেন। এক ভ্রমণে ভাতিজার সঙ্গে দারুণ বন্ধন গড়ে ওঠে মাইক মিলসের।

রেসিডেন্ট ইভিল: ভৌতিক ছবি এটি। র‍্যাকন শহরে ভূতুড়ে ঘটনা ঘটতে থাকে। শহরকে বাঁচাতে এগিয়ে আসে একদল বেঁচে যাওয়া মানুষ।

এনচান্টো (২৪ নভেম্বর): ডিজনির অ্যানিমেটেড সিনেমা এটি। পাহারে বসবাসরত এক পরিবারের গল্প দেখানো হয়েছে। একটি শিশু ছাড়া প্রত্যেক শিশুরই কোনো না কোনো বিশেষ ক্ষমতা আছে। মিরাবেল নামের সেই বিশেষ ক্ষমতাহীন শিশুটিই এক বিপদ থেকে রক্ষা করে পুরো পরিবারকে।

হাউজ অব গুচি (২৪ নভেম্বর): ‘হাউজ অব গুচি’ তৈরি হচ্ছে সারা ফোর্ডেনের জনপ্রিয় বই দ্য হাউজ অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার, গ্রিড অবলম্বনে। গুচি ব্র্যান্ডের এক সময়ের প্রধান ও গুচি পরিবারের সদস্য মরিজিও গুচির হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে ‘হাউজ অব গুচি’। ছবিতে লেডি গাগা অভিনয় করেছেন মরিজিওর স্ত্রী প্যাট্রিজিয়া রিজানির চরিত্রে। যিনি স্বামীর হত্যার পরিকল্পনাকারী হিসেবে ১৮ বছর জেল খেটেছেন।

দ্য আনফরগিভেবল (২৪ নভেম্বর): ২০০৯ সালের ব্রিটিশ মিনি সিরিজ ‘আনফরগিভেন’ অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা। রুথ স্লাটার নামের এক নারীর গল্প দেখানো হয়েছে ছবিতে যিনি কারাগার থেকে মুক্ত হয়ে সমাজে ফিরে গেলেও সমাজ থাকে ক্ষমা করতে পারে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিং রিচার্ডদ্য পাওয়ার অব দ্য ডগবেলফাস্টলিড বিনোদনস্পেন্সারহাউজ অব গুচি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT