চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরেই স্মার্ট কার্ড

সোমা ইসলাম সোমা ইসলাম
৮:৪৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

আগামী মাসের মধ্যে রাজধানীর ৪৪ লাখ ভোটারের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে স্মার্ট কার্ড বিতরণের প্রথম যাত্রা। একইসঙ্গে সারাদেশের ৪৭ লাখ নতুন ভোটারের কাছে স্মাট কার্ড তুলে দেয়ার কথাও জানিয়েছে ইসি। পর্যায়ক্রমে স্মার্ট কার্ড পাবেন সারাদেশের ভোটাররা। নিজ নিজ থানা নির্বাচন অফিসে যেয়ে রাজধানীবাসীকে পুরনো জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে বিনামূল্যে নিতে হবে প্রতিক্ষীত স্মার্ট কার্ড।

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে অবস্থিত কার্যালয়ে পুরোদমে চলছে কার্ড প্রিন্টিং এর কাজ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর হাতে কার্ড তুলে দিয়েই শুরু হবে স্মার্ট কার্ড বিতরণ।

জাতীয় পরিচয়পত্র প্রকল্পের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সালেহ বলেন, “এটা যেহেতু বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন এবং টার্নিং পয়েন্ট, সে কারণে কমিশন সিদ্ধান্ত দিয়েছেন যে মহানগর দিয়ে এটা শুরু করতে হবে। ঢাকা মহানগরের নতুন ভোটার যাদেরকে আমরা কার্ড দিতে পারিনি তাদেরটাও একইসঙ্গে করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এই কার্ডগুলি প্রিন্ট হচ্ছে এবং প্রিন্ট শেষ হলে এই বছরের মধ্যে মানুষের হাতে পৌছানো শুরু করবো।”

রাজধানীবাসী এবং নতুন ভোটাররা শুরুতে স্মার্ট কার্ড পাওয়ার সুযোগ পেলেও পরে সারাদেশের ভোটারদের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বিঘ্নে স্মার্ট কার্ড পৌঁছে দেবার জন্য ইউনিয়নগুলোতে অস্থায়ী ক্যাম্প করা হবে। তবে ১০ আঙ্গুলের ছাপ দিয়েই স্মার্ট কার্ড পাবেন প্রত্যেক ভোটার।

ব্রিগেডিয়ার জেনারেল সালেহ বলেন, “আমরা ইউনিয়ন পর্যায়ে ছোট ছোট ক্যাম্প করবো। সেই ক্যাম্পে হয়তো এখন যেভাবে রেজিস্ট্রেশন হয় এইভাবে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এসে পুরোনো কার্ডটা জমা দিয়ে নতুন কার্ডটা নিয়ে যান। অবশ্যই এটা বিনামূল্যে পাবেন তারা।”

দূর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠির হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেয়ার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

দেশে মোট ভোটার ৯ কোটি ৬২ লাখ। বিশাল এই তথ্য ভান্ডার বিশ্বের অনেক উন্নত দেশ এখনো গড়ে তুলতে পারেনি। প্রায় ১০ কোটি মানুষের জাতীয় পরিচয়পত্রকে আরও আধুনিক করার জন্য স্মার্ট কার্ড তুলে দেয়া হবে সব ভোটারের হাতে।

ট্যাগ: নির্বাচন কমিশনস্মার্ট কার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

আসছে ১ বিলিয়ন ডলারের বন্ড

পরবর্তী

আসছে ১ বিলিয়ন ডলারের বন্ড

আসছে ১ বিলিয়ন ডলারের বন্ড

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT