চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ শ্লোগানে শুরু নবান্ন উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নবান্ন উৎসব

আবার এসেছে নবান্ন। বাঙালির ঐতিহ্য আর শিকড় সন্ধানের অভিপ্রায়ে কৃষকের ধানকাটা ও ফসল ঘরে তোলার এই উৎসব প্রতি বছর পালন করে আসছে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় উদযাপিত হচ্ছে ১৯তম জাতীয় নবান্ন উৎসব-১৪২৪। বাংলার কৃষিজীবী সমাজের শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ের আচার-অনুষ্ঠানের হাজার বছরের ঐতিহ্যের বিষয়টি তুলে ধরা হয়েছে বর্ণাঢ্য এ আয়োজনে। উৎসবের সরাসরি সম্প্রচার হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়।

প্রায় হারিয়ে যেতে বসা বাঙালির ঐতিহ্যকে শহুরে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াসে ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ শ্লোগানে উৎসব শুরু হয় সকাল সাতটা এক মিনিটে। গাজী আবদুল হাকিমের বাঁশির সুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নবান্ন কথন ছাড়াও ছিল দলীয় নৃত্য, আবৃত্তি, সম্মেলক গান, রবীন্দ্র সঙ্গীত, লালন গীতি, আদিবাসী গান এবং নজরুল সঙ্গীত। ছিল শোভা যাত্রা এবং ঢাক-ঢোলের বাদন। অতিথিদের জন্য ছিল নতুন ধানের খই, মুড়ি-মুড়কি ও পিঠা-পুলির আয়োজন। এছাড়াও সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলবে ‘নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্প। গ্রামীণ উৎসবগুলো গণ মানুষের হয়ে উঠুক এমন চাওয়া উৎসবের উদ্বোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংস্কৃতিজনদের।

বিকেল ৩টায় শুরু হবে উৎসবের দ্বিতীয় পর্ব।। চারুকলা ছাড়াও এইসময়ে একযোগে এ উৎসব চলবে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে। নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে দুই স্থানেই।

Banglabid

১৯৯৮ সাল থেকে ঢাকা শহরে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপন শুরু হয়। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ প্রতিবছর পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব উদযাপন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে এবারো পালিত হবে জাতীয় নবান্ন উৎসব ১৪২৪।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবান্ন উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT