ডিজিটাল শর্ট

নবান্ন উপলক্ষ্যে নন্দীগ্রামে মাছের মেলা

বগুড়ার নন্দীগ্রামে নবান্ন উপলক্ষ্যে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

নন্দীগ্রামে নবান্ন উৎসবের অংশ হিসেবে মাছের মেলা, মাছের দোকান ও দর্শনার্থীদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বগুড়ার নন্দীগ্রামে নবান্ন উপলক্ষ্যে বিভিন্ন হাট-বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। নবান্ন উৎসব বলতে নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষ্যে মেয়ে-জামাই ও অন্যান্য আত্নীয় স্বজনদের বাড়িতে নিয়ে এসে বাহারি পিঠা-পায়েসসহ নানা রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। পঞ্জিকা অনুসারে আজ বৃহস্পতিবার পহেলা অগ্রহায়ণ হওয়ায় এ এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব পালন করছে। এ উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও মাছের মেলা বসে উপজেলার বিভিন্ন হাট-বাজারে।

ভিডিও ধারণ: রউফ জালাল

বিষয়:ঐতিহ্যবাহী মাছের মেলা নন্দীগ্রাম বগুড়ার নন্দীগ্রাম মাছের মেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…