চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবম ওয়েজবোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে: তারানা হালিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
ওয়েজ বোর্ড

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নবম ওয়েজবোর্ড গঠনে মালিকদের স্বার্থ দেখা হবে না। ওয়েজবোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মন্ত্রণালয়ের আগামী দিনের কর্মপরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তারানা হালিম বলেন, ওয়েজবোর্ড গঠনের ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবসহ ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা পাঠিয়েছি। প্রধানমন্ত্রী এই ফাইলে সই করলেই কমিটি অনুমোদন পাবে। তখন ওয়েজবোর্ড ঘোষণায় আর সময় লাগবে না। আমরা আশা করছি খুব শিগগিরই নবম ওয়েজবোর্ডের বিষয়টি নিষ্পত্তি হবে।

টেলিভিশন সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য আমরা মাঠে নিয়োজিত সাংবাদিকদের সঙ্গে বসতে চাই। তাদের কথা বিস্তারিত শুনে তা নিয়ে মালিকদের সঙ্গে বসে সাংবাদিকদের বেতন বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে চাই।

বাংলাদেশের উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে জেলা উপজেলা এবং বিদেশের বিভিন্ন মিশনে প্রচারের জন্য ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ নামে একটি প্রচারণায় নামার পরিকল্পনার কথা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রথম স্লোগানটি হবে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’। এ স্লোগান নিয়ে বিদেশে যে মিশনগুলো আছে, যেই দেশে শ্রমিক যাচ্ছে সেই দেশের অর্থনীতিতে বাংলাদেশের শ্রমিকদের অবদান কী, কোন কোন সেক্টরে কত শ্রমিক কাজ করছে, আমাদের অর্থনীতিতে সেই শ্রমিকদের অবদান কী এসব নিয়ে প্রচার করা হবে।

প্রচারণার জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরকে (ডিএফপি) ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জেলা, উপজেলায় আমাদের প্রজেক্টর আছে। তথ্য মন্ত্রণালয় থেকে অনুদানে নির্মিত প্রামাণ্যচিত্র, স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র এবং চলচ্চিত্র জেলা-উপজেলায় দেখানোর ব্যবস্থা করবো, যেখানে জনসমাগম হয় হাট-বাজার সেগুলোতে। এর পাশাপাশি বর্তমান সরকারের সাফল্য এবং বাংলাদেশের ব্র্যান্ডিং প্রচার করবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েজবোর্ডতথ্য প্রতিমন্ত্রীতারানা হালিমনবম ওয়েজবোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT