চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবনির্বাচিত ডিআরইউ কমিটির দায়িত্বগ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

পেশাদার সাংবাদিকদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছেন।

ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে আজ ৫ ডিসেম্বর সোমবার দুপুরে বিদায়ী কমিটির কাছ থেকে ২০১৭ কার্যমেয়াদের জন্য নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

Banglabid

প্রধান অতিথি তার বক্তব্যে নেতৃত্ব নির্বাচনে ডিআরইউ’র প্রক্রিয়াকে গণতান্ত্রিক উল্লেখ করেন এবং এজন্য সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ডিআরইউ’র সাথে থেকে সহযোগিতার আশ্বাস দেন।

বিদায়ী কমিটির সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা,  নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী ও বিদায়ি সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০১৭ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী।

Reneta

সহ-সভাপতি এটিএন বাংলার আবু দারদা যোবায়ের, যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিলানী মিল্টন, দফতর সম্পাদক নয়ন মুরাদ, নারী বিষয়ক সম্পাদক দিনার সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ও কল্যাণ সম্পাদক আজাদ হোসেন সুমন নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৭ জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে নুরুল ইসলাম হাসিব, হাবীবুর রহমান, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন (সুমন), মাইনুল হাসান সোহেল, হাফিজ আল আসাদ (সাঈদ খান) ও আনিসুল ইসলাম ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT