বাংলাদেশ

নদীর তীর থেকে মরদেহ উদ্ধার

নদীর তীর থেকে মরদেহ উদ্ধার, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর তীর থেকে মরদেহ উদ্ধার কাজের দৃশ্য, উদ্ধারকর্মীরা নিরাপত্তা পোশাক পরিধান করে কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গজারিয়া লঞ্চ ঘাটের নিকটবর্তী এলাকায় নদীর তীর থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন (বিসিজি)। মৃতদেহটি একজন পুরুষের।

আজ শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আজ সকাল ৮টায় বিসিজি স্টেশন গজারিয়ার টহল দল নদীতে টহলরত অবস্থায় গজারিয়া লঞ্চঘাটের নিকটবর্তী এলাকায় নদীর তীরে আনুমানিক ৩৫ বছর বয়সী একজন মানুষের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ব্যক্তি গত ২ জানুয়ারি মেঘনার মোহনায় লঞ্চ থেকে পড়ে যায়।

কমান্ডার জানান, উদ্ধারকৃত মরদেহটি গজারিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়:বাংলাদেশ কোস্ট গার্ড মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…