পিরোজপুরের ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের কঁচা নদীর টগড়া-চরখালী ফেরিঘাট জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় ১২টি রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে।
অমাবস্যার তিথিতে ৩ দিন জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ফেরিঘাটের পল্টুন ও গ্যাংওয়ের সংযোগ পানিতে ডুবে গেছে।
এতে যানবাহনগুলোকে মারাত্মক ঝুঁকি নিয়ে ফেরিতে উঠতে হচ্ছে, বেড়েছে যাত্রী দুর্ভোগ। ওদিকে ছোট গাড়িগুলো ফেরিতে উঠতে গেলেই ইঞ্জিনে পানি ঢুকে অচল হয়ে পড়ছে। ফেরিঘাট বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে যানজট।








