চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন হৃদয় খান

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১০:৩০ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৭
বিনোদন
A A
হৃদয় খান

হৃদয় খান

হৃদয় খানকে সবাই যেমন দেখেছেন, তেমনটি নয়। একটু অন্যরকম। তার জন্ম ১৯৯০ সালে, কিন্তু সেজেছেন গত শতকের সত্তর দশকের সাজে—মাথায় বড় চুল, চোখে গোল ফ্রেমের চশমা, হাতে ধরা পুরোনো গিটার, বেলবটম প্যান্ট আর ফুলের ছাপ দেওয়া শার্ট। তার সঙ্গে যারা আছেন, তাদের সাজও একই রকম। কেন? গত সোমবার সন্ধ্যায় হৃদয় খান বললেন, ‘আমার নতুন মিউজিক ভিডিও তৈরি হয়েছে। আমরা বন্ধুরা মিলে একটু নতুনত্ব আনতে চেয়েছি।’

‘জানি না বুঝি না’ গানটি শ্রোতারা প্রথম শুনেছেন হৃদয় খানের সর্বশেষ অ্যালবাম থকে। অ্যালবামের নাম ‘মেয়ে’। দারুণ রোমান্টিক মেজাজের একটি গান। অ্যালবামের গান রয়েছে আটটি। তৈরি হয়েছে গত বছরই। এবার একটি একটি করে গান নিয়ে মিউজিক ভিডিও করছেন।

‘জানি না বুঝি না’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হৃদয় খান ও অবনী। আরও আছেন বাদ্যযন্ত্রশিল্পী ফয়সাল, রিয়াদ ও টিংকু। যৌথভাবে পরিচালনা করেছেন হৃদয় খান আর তাঁর চাচা রিংকন খান। ১৮ মার্চ থেকে মিউজিক ভিডিওটি জিরো রেকর্ডস ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

‘জানি না বুঝি না’ গানের মিউজিক ভিডিওর জন্য এমনি ভাবে সেজেছেন সবাই

সংগীতশিল্পী হৃদয় খান এর আগে তার ‘আড়াল’ ও ‘বাংলাদেশ তোমারই জন্য’ গান দুটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। বললেন, ‘পরিচালনার কাজটি দারুণ উপভোগ করি। ছোটবেলা থেকেই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির কাজ করি। এটা আমার শখ। আর আমার নতুন কাজটি দেখে দর্শক বেশ মজা পাবেন।’

মঞ্চে ইদানিং একটু অনিয়মিত হৃদয় খান বললেন, ‘আমি আবার ব্যস্ত হয়ে যাচ্ছি। আগামী এপ্রিল মাসে ট্যুরে বের হচ্ছি। এপ্রিলে প্রথম শো করব কানাডায়। এরপর মে মাসে দক্ষিণ কোরিয়া আর আগস্টে যুক্তরাজ্যে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে শোর জন্য আলোচনা হয়েছে।’

পাশাপাশি দেশেও বিভিন্ন অনুষ্ঠানে এখন নিয়মিত গান করবেন হৃদয় খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হৃদয় খান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT