তথ্যপ্রযুক্তি

নতুন স্মার্টগ্লাস উন্মোচন করেছে ফেসবুক

ফেসবুকের নতুন স্মার্টগ্লাসের ছবি, প্রযুক্তি ও ডিজাইন দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকের নতুন স্মার্টগ্লাসের ছবি, যা প্রযুক্তি ও ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যবহারকারীদের ভার্চুয়াল জগতের অন্যরকম অনুভূতি দেয়ার অংশ হিসেবে বাজারে নিজেদের প্রথম স্মার্টগ্লাস উন্মোচন করল সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।

রে ব্যানের নির্মাতা এসিলোরলাক্সটিকার সঙ্গে যৌথভাবে এ স্মার্টগ্লাস তৈরি করেছে ফেসবুক। এর মাধ্যমে ব্যবহারকারীরা গান শোনার পাশাপাশি, ফোনকল করতে পারবেন, গ্লাসের সঙ্গে থাকা ক্যামেরা দিয়ে ছবি ও শর্ট ভিডিও ধারণ করতে পারবেন।

সেই সঙ্গে কম্প্যানিয়ন অ্যাপের মাধ্যমে সেগুলো ফেসবুকে পোস্ট করতে পারবেন। তিনটি ভিন্ন ডিজাইন ও একাধিক রঙের ফ্রেমে এ স্মার্টগ্লাসটি ক্রয় করা যাবে। গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের লেন্স ক্রয় করতে পারবেন।

বিষয়:ফেসবুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…