চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৫
বাংলাদেশ
A A

লে. জেনারেল আবু বেলাল মোঃ শফিউল হককে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।

আবু বেলাল মো. শফিউল হক এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বরত ছিলেন।

আগমী ২৫ জুন সেনাপ্রধান হিসেবে ইকবাল করিম ভূঁইয়ার বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

শফিকুল হক হবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম সেনাপ্রধান।

১৯৫৮ সালে জন্ম নেয়া শফিউল হক ১৯৭৮ সালে সেনাবাহিনীতে কমিশন পান। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নৈপুণের জন্য তিনি সম্মানসূচক ‘সোর্ড অব অনার’ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ সম্পন্ন করার পর তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ‘ডিফেন্স স্টাডিজ’ এ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

শফিউল হকের সামরিক শিক্ষার মধ্যে রয়েছে দেশে-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কোর্স। মিলিটারি সায়েন্স, কৌশল এবং ওয়্যাপন সিস্টেমে বিশেষ প্রশিক্ষণ আছে তার। এছাড়াও জাতিসংঘের স্টাফ প্রসিডিউর বিষয়েও প্রশিক্ষিত তিনি।

Reneta

৩৭ বছরের পেশাগত জীবনে তিনি রাষ্ট্রপতির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সেনাবাহিনীর ব্রিগেড মেজর, ইনফ্যান্ট্রি ডিভিশনের চিফ অব স্টাফ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির ইন্সট্রাকটর এবং ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের চিফ ইন্সট্রাকটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ সেনাবাহিনীসেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

জামিন পেলেন কেন্দ্রীয় এনসিপি নেতা তারেক রেজা

মে ২৫, ২০২৬

বিশ্বকাপের ১৭ দিন আগে চোটে মাঠ ছাড়লেন মেসি

মে ২৫, ২০২৬

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু মঙ্গলবার, মিনায় ১৬ লাখ মুসল্লির সমাগম

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

মে ২৫, ২০২৬

১০ গোল, ২ হ্যাটট্রিক, সুয়ারেজ ঝলকে বড় জয় মিয়ামির

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT