ছবি গল্প

নতুন সিনেমা নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ

তিন যুবক বিভিন্ন পরিবেশে ক্যামেরার সামনে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন যুবক বিভিন্ন পরিবেশে ক্যামেরার সামনে ছবি তোলেন, তাদের মধ্যে একজন হাঁটছেন, অন্যজন বসে আছেন এবং অন্যজন সানগ্লাস পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি প্রশংসিত। নরসিংদী জেলার রায়পুরা থানায় জন্মগ্রহণ করেন তিনি।

নতুন সিনেমা নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

তার ইচ্ছা ছিলো বড় হয়ে ডাক্তার হবেন। তবে শেষ পর্যন্ত ডাক্তার হওয়া হয়নি তার।

আধুনিক পোশাক পরা একজন যুবক, সানগ্লাস পরে, হালকা হাসি সহ, বাইরের পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

মাস্টার্স শেষ করার পর বেশ কয়েক বছর বেকার জীবন কাটাতে হয় তাকে। সে সময় প্রচুর সিনেমা দেখতেন তিনি।

মোস্তফা কামাল রাজ একান্তে বসে ভাবনায় মগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

এভাবেই তার ভেতর সিনেমা বানানোর স্বপ্ন তৈরি হয়। মিডিয়ায় যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে।

মোস্তফা কামাল রাজ একটি সিনেমার সেটে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

নাটক নির্মাণের পাশাপাশি রাজ ‘প্রজাপতি’ চলচ্চিত্র নির্মাণ করেন ২০১১ সালে। রাজের প্রথম চলচ্চিত্র তিন ক্যাটাগরিতে পায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার এবং শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ছবিটি।

মোস্তফা কামাল রাজের ছবি, ক্যাপশনে নতুন সিনেমা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

পরে রাজ আরো নির্মাণ করেন ছায়াছবি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন সহ মোট পাঁচটি চলচ্চিত্র। এ ছাড়া অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মোস্তফা কামাল রাজের একটি ছবি, তিনি সিনেমা নিয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

সম্প্রতি শেষ হয়েছে তার অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’

মোস্তফা কামাল রাজ সিনেমার শুটিং সেটে ক্যামেরার দিকে নজর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

গত সপ্তাহে ‘চ্যানেল আই তারকা কথন’ -এ অতিথি হয়ে আসেন তিনি। কথা বলেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

মোস্তফা কামাল রাজ নতুন সিনেমার জন্য প্রস্তুত, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

অনুষ্ঠানে তার নতুন সিনেমা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আপাতত তিনি নাটকের কাজ নিয়েই ব্যস্ত, তবে আগামী ঈদ উল ফিতর এর পর তার নতুন সিনেমার কাজ শুরু করবেন।

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।
বিষয়:ছবি গল্প ছায়াছবি তারকা কথন তারকাঁটা ফ্যামিলি ক্রাইসি মোস্তফা কামাল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…