চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সিইসির নেতৃত্বে ইসি নিরপেক্ষ হবে না: মির্জা ফখরুল

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৫:৪৫ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

নতুন সিইসি’র নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম নয়, ইতোমধ্যে তা জনগণের মাঝে প্রমাণিত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পদ্মাসেতুতে দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছে এবং সেটাই বাস্তবতা বলেও মন্তব্য করেন তিনি।

নতুন প্রধান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে শুরু থেকেই দাবি করে আসছে জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার একটি জাতীয় দৈনিকে ‘সিইসিকে মিষ্টি খাওয়ালেন স্থানীয় রাজনৈতিক নেতারা’ শীর্ষক খবর প্রকাশিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের নিজ জেলা পটুয়াখালীর স্থানীয় কিছু নেতার ছবিসহ সংবাদ প্রকাশ করে জাতীয় দৈনিকটি।

বিকেলে অমর একুশে গ্রন্ধমেলায় ফাতেমা সালামের ‘সুন্দরী শূন্য’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে সিইসিকে নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নাম ঘোষণার পরে আমরা যে বক্তব্য রেখেছিলাম সেটাই সত্য প্রমাণিত হয়েছে। আমরা আবারও নিশ্চিত করে বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই কমিশন কখনোই নিরপেক্ষ ভূমিকা রাখতে সক্ষম হবে না। কারণ তার দলীয় পক্ষপাতের বিষয়টি এখন জনগণের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে।

Reneta

পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগের মামলা কানাডার আদালতে খারিজ হওয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বড় বাস্তবতা হলো দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিশ্বব্যাংক।

মির্জা ফখরুল বলেন,  কোথায় কি প্রমাণ হলো, না হলো সেটাতো আমাদের বিষয় না। কিন্তু বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে টাকা দেয়া বন্ধ করে দিয়েছিলো, এটাই বাস্তবতা।

এর আগে দুই সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ভুতের রাজ্য এবং রফিক মোহম্মদের ‘পাখির আশা পাখির বাসা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন নির্বাচন কমিশননতুন সিইসিপ্রধান নির্বাচন কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬

ইরানের কাছ থেকে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT