চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সংক্রমণ ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:৩৩ অপরাহ্ন ০৮, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

শেষ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় নাম উঠলো বাংলাদেশেরও। বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দেশে এই প্রথম তিনজন ব্যক্তির শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঘটেছে।

প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, সম্প্রতি ইতালি থেকে আসা দুই ব্যক্তির দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। দেশে ফেরার পর তাদের থেকে সংক্রমিত হয়েছে আরেকজন। আমরা দেখলাম, খবরটি মুহূর্তের মধ্যেই গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে নানান প্রতিক্রিয়া তৈরি হতে। বিশেষ করে রাজধানী ঢাকায় মানুষের মধ্যে এক ধরণের আতঙ্ক ছড়ায়।

কিন্তু এ নিয়ে আতঙ্কিত হওয়ার আসলেও কিছু নেই। বরং সচেতনতা এবং সহজ কিছু নিয়ম মেনে চললেই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। আর সরকারের পক্ষ থেকেও বারবার সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে, এ নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কের কিছু নেই। কেননা করোনা মোকাবিলায় সরকার পুরোপুরিই প্রস্তুত।

এমন আহ্বানে খুব যে কাজ হচ্ছে, সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। কেননা ‘হুজুগে বাঙালি’ বলে আমাদের একটা আত্মপরিচয় আছে। মানে আমরা সহজ কোনো বিষয়কে আসলে সহজভাবে নিতে পারি না বা দেখতে পারি না। আর এ জন্যই যে কোনো ঘটনার পেছনে ‘ষড়যন্ত্র’ দেখি। যদিও বেশিরভাগ ঘটনায় শেষ পর্যন্ত সেইসব ‘ষড়যন্ত্রে’র কিছুই খুঁজে পাওয়া যায় না।

গত বছরের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ছে, তখন এই দেশেও সেই ভাইরাস নিয়ে গুজবের ডাল-পালা ছড়ায়। বিশেষ করে গত ১ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩১২ জন বাংলাদেশিকে উহান থেকে দেশে ফিরিয়ে আনার পর তা আরও তীব্র হয়। রংপুর, নীলফামারী, লালমনিরহাটসহ কয়েকটি জেলা থেকে করোনা আক্রান্ত সন্দেহে কয়েকজন হাসপাতালে ভর্তি হওয়ার পর সেই গুজবের পালে তীব্র হাওয়া লাগে। অনেকেই বলতে থাকে, দেশে করোনা ভাইরাস এসেছে। যদিও তাদের দাবির সাপেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

শেষ পর্যন্ত তাদের অনেকের আশঙ্কা সত্যি হয়েছে ঠিক। কিন্তু এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ যেভাবে আতঙ্ক প্রকাশ করেছে, সেটাও ঠিক না। কেননা বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ থেকে রক্ষার একমাত্র উপায় অন্যদের মধ্যে সংক্রমণ হতে না দেয়া। এ জন্য জনসমাগম হয়, এমন স্থান পরিহারের পাশাপাশি মাস্ক ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন ঘরে অবস্থান করেও সুরক্ষা করা সম্ভব।

Reneta

এছাড়া আর কোনো উপায়ও চিকিৎসকদের আপাতত জানা নেই। কেননা এখন পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক তৈরি হয়নি। প্রতিরোধই একমাত্র উপায়। আর তা করতে হলে সাবধানতার পাশাপাশি সচেতন থাকতেই হবে। আমরা মনে করি, করোনা ভাইরাস যাতে নতুন নতুন মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা করতে হবে সবার আগে। তবেই এই ভয়ঙ্কর ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা আক্রান্তকরোনা ভাইরাসকরোনা সংক্রমণবাংলাদেশে করোনাবাংলাদেশে করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT