অর্থনীতি

নতুন শ্রম বাজারের অনুসন্ধান শুরু করেছে সরকার

নতুন শ্রম বাজারের অনুসন্ধান শুরু করেছে সরকার

প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বিদেশে কর্মসংস্থানের বর্তমান ধারাকে অব্যাহত রাখতে নতুন নতুন শ্রম বাজারের অনুসন্ধান শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির বড় ভিত্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চলতি বছরে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াবে ১৫ বিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি যাতে বিদেশে পাঠানো যায় সেজন্য প্রশিক্ষণসহ সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার।

আগামীতে প্রবাসী কল্যাণ ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরের করা হবে বলেও আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। 

বিষয়:নুরুল ইসলাম বিএসসি প্রবাসী কল্যাণমন্ত্রী রেমিট্যান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…