আন্তর্জাতিক

নতুন রেকর্ডের দিনে শনাক্ত ২৫ লাখের বেশি

করোনাভাইরাস

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের উপর করোনা ভাইরাসের প্রভাব ও প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

একেই বলে রেকর্ডের পর রেকর্ড! বিশ্বজুড়ে করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট আরও বেড়েছে। আগের রেকর্ড ভেঙে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। এই সময়ে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ। 

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বে ২৫ লাখ ৪৮ হাজার ৫৫৬ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ২১৪ জনের।

আগের দিন ৪ জানুয়ারি শনাক্ত হয়েছিলো ১৮ লাখ ৮১ হাজার ৪ জনের। আর মৃত্যু হয় ৫ হাজার ৯০৬ জনের।

শেষ ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড গড়ে ৭ লাখ ৪ হাজার ৬৬১ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৮০২ জনের।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সে নতুন শনাক্তের রেকর্ড হয়েছে ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৪৬ জনের।

নতুন সংক্রমণে তৃতীয় স্থানে থাকা যুক্তরাজ্যেও শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৭৪৭ জন। মৃত্যু হয়েছে ৩৪৩ জনের।

এই সময়ে সংক্রমণে চতুর্থ স্থানে থাকা ইতালিতে নতুন শনাক্তের রেকর্ড গড়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১০৯ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৮৩ জনের।

বিষয়:ইতালি ওয়ার্ল্ডোমিটার করোনা ভাইরাস যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ  সংক্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…