সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নর্থ কোরীয় নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠকটিকে, টেকসই শান্তি অগ্রগতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, পরমাণু নিরস্ত্রীকরণ ও কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়াকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ। ট্রাম্প-কিম বৈঠককে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি বলেছেন, কূটনৈতিকভাবেই আঞ্চলিক শান্তি এগিয়ে নেওয়া সম্ভব।
সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকেও ধন্যবাদ জানান তিনি। অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কানাডা, রাশিয়া, ফ্রান্স, রাশিয়া ও বিশ্বের অনন্য রাষ্ট্র প্রধানরা।








