বিনোদন

নতুন মিউজিক ভিডিও নিয়ে বিরক্ত টেইলর

টেইলর সুইফট

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দীর্ঘ বিরতির পর টেইলরের নতুন গান ‘লুক হোয়াট ইউ মেইড মি ডু’ নিয়ে ভক্তদের আশার কোন কমতি ছিল না। কিন্তু, মিউজিক ভিডিওটির প্রথম দৃশ্যে দেখানো হয় কবর থেকে বেরিয়ে এসে নিজের আত্মহত্যার কথা স্মরণ করছেন গায়িকা। আরেকটি দৃশ্যে দেখা যায় সাপ চারপাশ ঘিরে রেখেছে টেইলর সুইফটকে। তাই প্রথম দফায় ‘রেপুটেশন’ অ্যালবামের এই গানটি নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে তাকে।

অনেকে বলছে গানটি  বিয়ন্সের ‘ফরমেশন’ গানটির সাথে মিল আছে। কিন্তু ভিডিওটির পরিচালক জোসেফ খান এক টুইটে এমন অভিযোগ অস্বীকার করেছেন। তাই টেইলর খানিকটা বিরক্ত নতুন মিউজিক ভিডিওটি নিয়ে। তবে টেইলরের রেকর্ড-গড়া ভিডিওটি এমটিভি আয়োজিত ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গতকাল আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আরেক শিল্পী কেটি পেরি।

মিউজিক ভিডিওটি একদিনে সর্বাধিক দেখা মিউজিক ভিডিওর রেকর্ড গড়েছে। গেল শুক্রবার ইউটিউবে আপলোড করার পরবর্তী ২৪ ঘণ্টায় ১৯ মিলিয়নের বেশি দর্শক ভিডিওটি দেখেছেন। হিন্দুস্তান টাইম

টেইলর সুইফটের  ‘লুক হোয়াট ইউ মেইড মি ডু’ ভিডিওটির লিংক

বিষয়:টেইলর সুইফট নতুন মিউজিক ভিডিও রেপুটেশন অ্যালবাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…