নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের পেসার আশিষ নেহেরা। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।
ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে নেহেরার। টুইটারে এ ঘোষণা দিয়েছেন তার সাবেক সতীর্থ বীরেন্দ্র শেবাগ। দুই বন্ধু এবার একসঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন।
বৃহস্পতিবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে প্রথম টেস্ট। যদিও বৃষ্টির কারণে দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে গেছে। এই সিরিজে তিনটি টেস্ট ম্যাচ খেলবে দু’দল। ইডেনের পর বাকি দু’টি টেস্ট হবে নাগপুর ও নয়াদিল্লিতে।
এতদিন যারা সতীর্থ ছিলেন, এবার তাদেরই খেলা বিশ্লেষণ করবেন নেহরা। তিনি যেমন ক্রিকেটার হিসেবে সাফল্য পেয়েছেন, তেমনই ধারাভাষ্যকার হিসেবেও সফল হবেন বলেই আশা ভারতীয় ক্রিকেটমহলের।







