চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন বিস্ময়’কে আটকাতে চুক্তির তোপ বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মাত্র ১৬ বছর বয়সে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন বার্সেলোনার কিশোর সেনসেশন আনসু ফাতি। সঙ্গে নজরে পড়েছেন ইউরোপের বড় বড় ক্লাবগুলোরও। নিজ একাডেমির নতুন এই রত্নকে সেই দৃষ্টি থেকে বাঁচাতে বড় চুক্তির প্রস্তাব দিতে চলেছে স্প্যানিশ ক্লাবটি।

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের চোটের সুযোগে বার্সার ‘বি’ দল থেকে মূল দলে সুযোগ পান ফাতি। সিনিয়র দলের হয়ে রিয়াল বেটিস ম্যাচে বদলি হিসেবে ঘটে অভিষেক। সেই ম্যাচে খেলেছেন মাত্র ১৫ মিনিট। তাতেই নজরে পড়েন কোচ আর্নেস্টো ভালভার্দের।

পরের সপ্তাহে ওসাসুনার বিপক্ষেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ফাতি। তাতেই গড়েন ইতিহাস। দখলে নেন বার্সার ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলদাতার রেকর্ড।

রেকর্ড গড়া থেকে ফাতিকে থামানো যায়নি পরের ম্যাচেও। ভ্যালেন্সিয়া ম্যাচে মাত্র ২ মিনিটে গোল করেছেন, চার মিনিট বাদে গোল করিয়েছেন সতীর্থ ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে দিয়ে। একই ম্যাচে গোল করা ও করানো সবচেয়ে কমবয়সী ফুটবলার এখন লা মাসিয়া থেকে উঠে আসা এ কিশোর।

মঙ্গলবার রাতে নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সা। তাতে ফাতির মাঠে নামা একরকম নিশ্চিত। নামলেই গড়ে ফেলবেন আরেকটি কীর্তি। বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নামা সবচেয়ে কমবয়সী ফুটবলার হবেন গিনির এ ফুটবলার। গোল করলে তো কথাই নাই!

এত অল্পবয়সে এরকম সব কীর্তি, ফাতিকে নিয়ে মাতামাতি হওয়াই স্বাভাবিক। সেটা হচ্ছেও। অন্য ক্লাবগুলো চাচ্ছে তাদের হয়ে খেলুক এ কৃতি ফুটবলার। সেটা যেন না হয় সেজন্য নিজেদের ঘরের ছেলেকে বড় চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে বার্সা। তাতে সম্মতি দিলেই খুব অল্প বয়সেই বছরে ১০ লাখ ইউরো করে বেতন পাবেন ফাতি।

Reneta

তবে চুক্তিটা মূল দলের সঙ্গেই হবে নাকি বার্সা ‘বি’ দলের হয়ে সেটাই এখন প্রশ্ন। ‘বি’ দলের সঙ্গে হলে ফাতি বছরে পাবেন ৩ লাখ ইউরো। আর মূল দলে সুযোগ পেলে সেটা বাড়বে আরও ৭ লাখ। পাঁচ বছরের চুক্তি হলে প্রথম তিন বছরে বেতন বাড়তে থাকবে ২.৫০ লাখ ইউরো করে। সঙ্গে বোনাস সাইনিং হিসেবে থাকছে ৭ লাখ ইউরো।

ফাতির সঙ্গে তার ভাই ব্রাহিমার চুক্তিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বার্সা। ব্রাহিমাও ‘বি’ দলের খেলোয়াড় তবে এই মুহূর্তে ধারে খেলছেন কালাহোরার হয়ে। বর্তমান চুক্তি শেষ হবে ২০২০ সালের জুনে। সেটা বাড়িয়ে আরও তিন বছর করতে চায় বার্সা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসু ফাতিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT