নতুন বিজ্ঞাপনে লাক্স-চ্যানেল আই তারকা নাদিয়া

একটি খাদ্যপণ্যের নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়া মিম। বিজ্ঞাপন চিত্রে তার জুটি হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
কালারমাইন্ডের ব্যানারে এটি নির্মাণ করেছেন সানবিম আশরাফ।
নির্মাতা সানবিম আশরাফ জানান, বিজ্ঞাপনটি একটি স্বামী-স্ত্রীর গল্প নিয়ে তৈরি হয়েছে, যেখানে সারাক্ষণ তাদের ভালোবাসা আর খুনসুটি দেখা যাবে।
রাজধানীর কোক স্টুডিওতে গেল সপ্তাহে বিজ্ঞাপনটি চিত্রায়ন শেষ হয়েছে। পোষ্ট প্রোডাকশন শেষে বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে হবে বলে জানিয়েছেন নির্মাতা সানবিম আশরাফ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



