বিনোদন

নতুন বছরে ‘নোলক’-এর উপহার

নতুন বছরে ‘নোলক’-এর উপহার

খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার। নতুন বছরের প্রথম দিনেই শাকিব খান ও ববি জুটির ‘নোলক’ ছবির পক্ষ থেকে একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।

ছবির নির্মাতা ও প্রযোজক সাকিব সনেট চ্যানেল আই অনলাইনকে বললেন, এটা কোনো পোস্টার কিংবা লুক নয়। নতুন বছরে ‘নোলক’-এর উপহার। ২০১৯ সালকে ওয়েলকাম জানালাম।

স্থিরচিত্রে দেখা যাচ্ছে, শাকিব খান-ববি পরস্পরকে জড়িয়ে রেখেছেন। দুজনার চোখ ভেজা। বিস্ময় নিয়ে তারা দুজনেই কি যে যেন একটা দেখছেন! পরিচালক সাকিব সনেট বলছেন, নোলকের খুব গুরুত্বপূর্ণ একটি সিকোয়েন্সের দৃশ্য এটি। এর বেশী এখন কিছুই বলবো না।

নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল ‘নোলক’। এরপর শাকিব খানের একক ও শাকিব-ববির কয়েকটি লুক প্রকাশের পর মাতামাতি হয়। মাঝখানে থেমে ছিল নোলকের শুটিং। ছবির নির্মাণ শুরু করেছিলেন রাশেদ রাহা। অর্ধেক কাজ শেষের পর তাকে বাদ দিয়ে প্রযোজক সনেট নিজেই ছবির বাকি অংশের কাজ শেষ করেন।

‘নোলক’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ২০১৭ সালের ডিসেম্বরের ১ তারিখ থেকে রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপী এন্টারটেনমেন্ট কর্ণধার সাকিব সনেট বলেন, ভালোবাসা দিবসের আগেই ‘নোলক’ সেন্সর করবো। সেন্সর না হওয়া পর্যন্ত মুক্তির চূড়ান্ত তারিখ জানাতে পারছি না।

বিষয়:নোলক ববি শাকিব খান সাকিব সনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…