তথ্যপ্রযুক্তি

নতুন বছরে গুগলের বিশেষ ডুডল

গুগলের ২০২১ বিশেষ ডুডল, যা নতুন বছরের শুভেচ্ছা প্রকাশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগলের ২০২১ বিশেষ ডুডল, যেখানে একটি ঘর, পাখি এবং শুভেচ্ছা বার্তা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন বছরের শুরুর দিনে বিশেষ ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট গুগল। রাত ১২টার পর থেকে গুগল সার্চে এ বিশেষ ডুডল দেখা যাচ্ছে। এর জন্য শুধু একবার ঢুঁ মারতে হবে গুগলের সার্চ ইঞ্জিনে।

এবার একটি পুরনো ফ্যাশন বার্ড হাউজ-ঘড়ির সঙ্গে ডুডল তৈরি করেছে গুগল, যাতে ২০২০ সাল লেখা। তাতে ক্লিক করলেই খুলে যাচ্ছে নিউ ইয়ার্স ইভ-র একটি পেজ।

সঙ্গে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের মাথা থেকে ঝড়ে পড়ছে অজস্র রংবেরঙের কাগজ কুঁচি। একইসাথে বিশ্বাসী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তাও দিতে দেখা গিয়েছে গুগলকে।

বিষয়:গুগল ডুডল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…