তথ্যপ্রযুক্তি

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস

গুগল ডুডলে বাংলাদেশের পতাকা ও স্বাধীনতা দিবসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল ডুডলে বাংলাদেশের পতাকা ও স্বাধীনতা দিবসের প্রতীক প্রদর্শিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে। গুগলের হোমপেজে গেলেই আজ চোখে পড়ছে লাল সবুজের পতাকা সম্বলিত এই বিশেষ ডুডল।

ডুডলে মার্ক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৩’। এতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।

বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, একেই ডুডল বলা হয়।

বিষয়:গুগল ডুডল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…