তথ্যপ্রযুক্তি

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

বাংলাদেশের পতাকা সহ গুগল ডুডল, স্বাধীনতা দিবসের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল ডুডলে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হচ্ছে, যা স্বাধীনতা দিবসের স্মরণে তৈরি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের বিশেষ ডুডলে জাতীয় পতাকার সম্মানসূচক উপস্থিতি যুক্ত করেছে।

বুধবার (২৬ মার্চ) শুরুর পর থেকেই এটি দেখা যাচ্ছে।

গুগলের হোমপেজে দেখা গেছে, এতে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত একটি বিশেষ ডুডল। নীল-সাদা আকাশে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়তে দেখা গেছে। যার নিচেই ইংরেজিতে গুগল লেখা রয়েছে।

এতে ক্লিক করলে আজকের ডুডলে পেজ খোলা হচ্ছে। যেখানে লেখা রয়েছে- স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।

প্রসঙ্গত, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে।

বিষয়:গুগল ডুডলবাংলাদেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…