চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে আরও তারুণ্য চান রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

নতুন বছর, নতুন আশা। নতুন সব স্বপ্ন নিয়ে নববর্ষকে গ্রহণের অপেক্ষায় থাকে মানুষ। ২০২০ সাল ছিল দুঃস্বপ্নের মতো, ২০২১ তাই পুরনো বছরের যত অপ্রাপ্তিকে মুছে জীবনকে রাঙানোর মঞ্চ। সারাবিশ্বের মানুষেরই প্রত্যাশা থাকে আকাশচুম্বী। ক্রিস্টিয়ানো রোনালদোও ব্যতিক্রম নন, নতুন বছরে তার প্রত্যাশা নিজের যৌবনকে ধরে রেখে সর্বোচ্চ পর্যায়ে আরও কয়েক বছর খেলে যাওয়া।

৩৫ বছরেও রোনালদোর এমন চাওয়া অবাক করার মতো নয়। এই বয়সে নিজের ফিটনেস যেভাবে ধরে রেখেছেন, ইউরোপিয়ান ফুটবলে অবলীলায় আরও তিন থেকে চার বছর পর্যন্ত খেলে যেতে পারবেন স্বাচ্ছন্দ্যে। ৩৯ বছর বয়সে যেমন এসি মিলানে দাপটে খেলে চলেছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

‘এখানে বয়সের কোনো ব্যাপার নেই। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ইচ্ছা। ক্রিস্টিয়ানো রোনালদো নিজে ঠিক থাকলে এটা কোনো সমস্যাই না। কেউ জানে না আগামীকাল কী হবে। আমি আছি বর্তমানে।’ বিবিসি স্পোর্টকে সাক্ষাৎকারে ইচ্ছার কথাগুলো এভাবে জানিয়েছেন রোনালদো।

‘বর্তমান মুহূর্তটা ভালো, উপভোগ করছি। ভীষণ ক্ষুরধার আর সুখী মনে করছি। আশা করছি আরও অনেক অনেক বছর খেলে যেতে পারবো। দেখছি ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এতে সুখ অনুভব করছি।’

২০২০ সালে কম-বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে সবাইকেই। মহামারী করোনাভাইরাসে খেলা বন্ধ ছিল কয়েকমাস। পরে খেলা শুরু হলেও মাঠে ঢোকার অনুমতি পাননি দর্শকরা। দর্শকদের মাঠে না দেখে মনটা খারাপ হয়েছে রোনালদোর।

‘দর্শকছাড়া স্টেডিয়াম দেখতে আমার ভালো লাগে না। অনেকটা এরকম যে সার্কাস দেখতে গেলেন, কিন্তু কোনো ভাঁড়কে দেখা হল না।’

Reneta

‘আশা করছি খুব শীঘ্রই স্টেডিয়ামের দরজা খুলে যাবে। আমাদের এই মহামারীকে মেনেই চলতে হবে, চেষ্টা করতে হবে স্বাভাবিক জীবনে ফিরে আসার। তবে নিয়ম কানুনকেও মান্য করতে হবে। কিন্তু দর্শক ছাড়া খেলা আমার একদমই পছন্দ না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২১ সালক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT