চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরের শুরুতে চমকে দিলেন রণবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

দীর্ঘ দুই বছর সময় পার হয়ে গেছে পর্দার আড়ালে রয়েছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা রণবীর কাপুর। যদিওবা তার হাতে বেশ কিছু সিনেমার কাজ চলছে, কিন্তু ‘সাঞ্জু’র পর তার অভিনীত নতুন কোন সিনেমা মুক্তি পায়নি।

তবে নতুন বছরের ঠিক শুরুতেই ভক্ত অনুরাগীদের জন্য সুখবর নিয়ে হাজির হলেন রণবীর।

নতুন বছরের সকালে নিজের ইনস্টাগ্রাম থেকে সবাইকে বর্ষবরণের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের পরবর্তী প্রজেক্টের ঘোষণা দিলেন রণবীর কাপুর।

তার আসন্ন সিনেমাটির নাম ‘অ্যানিমেল’। মূলত ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আসন্ন সিনেমাটির ঘোষণা দিয়েছেন রণবীর। তবে সিনেমাটির চমক যে শুধু রণবীর এমন নয়, এটির আকর্ষণের অন্যতম একটি অংশ হলো ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। কেননা আসন্ন ‘অ্যানিমেল’ ছবিটির পরিচালক তিনিই।

ভিডিওটিতে রণবীর কাপুরের কণ্ঠে ভেসে আসা ভয়েজ ওভারে ইতোমধ্যেই মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। আর তাই তো মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। একই ভিডিও শেয়ার করেছেন ছবিটির আরেক অভিনেতা অনিল কাপুর। ভিডিওটির শেয়ার ক্যাপশনে তিনি লিখলেন, এর থেকে ভালো শুরু আর কীভাবে হতে পাড়ত এই নতুন বছরে!

আসন্ন ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর কাপুর, অনিল কাপুর ছাড়াও আরো অভিনয় করবেন ববি দেওল এবং পরিনীতি চোপড়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল কাপুরপরিনীতি  চোপড়ারণবীর কাপুরসন্দীপ রেড্ডি ভাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT