চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রস্তাবে টেস্ট মর্যাদা হারাতে পারে যে কেউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

দ্বিস্তর টেস্ট নিয়ে কম জল ঘোলা হয়নি। বাংলাদেশের ভেটোর কাছে থমকে যেতে বসেছিল এই প্রস্তাবনা। শেষ পর্যন্ত একটু ঘুরিয়ে হলেও দ্বিস্তর প্রস্তাবের নতুন ফর্মুলা এসেছে। আগে প্রথম স্তরে আট দলের থাকার কথা ছিল, এখন নয় দল। সেটা অনেক দলের জন্য স্বস্তির খবর হলেও টেবিলের ওপরের সারির দলগুলোর মাথাব্যথার কারণ ছিল না কখনোই। এবার তাদেরও মাথাব্যথা সৃষ্টির মত প্রস্তাব নিয়ে এসেছে আইসিসি। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি পাঁচ বছর পরপর টেস্ট মর্যাদা পুনমূল্যায়নের প্রস্তাব গৃহীত হয়েছে সংস্থাটির সভায়।

ক্রিকেটের সংবাদদাতা ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, এই প্রস্তাবে কোন দলেরই আর টেস্ট মর্যাদা স্থায়ী নয়। টেস্ট মর্যাদা হারাতে পারে যে কোন দলই! সেটার জন্যই পাঁচবছর মেয়াদী এই মূল্যায়ন প্রস্তাব।

প্রস্তাবে বলা হয়েছে, এখন থেকে প্রতি পাঁচ বছর পরপর আইসিসির স্থায়ী সদস্যপদ মূল্যায়ন করা হবে। সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো ই-মেইল বার্তায় ব্যাখ্যা করা হয়েছে বিষয়টি। যাতে পারফরম্যান্সের ভিত্তিতে একটি পূর্ণ সদস্য দেশ সহযোগী সদস্য দেশের কাতারে চলে যেতে পারে। উল্টোটা হবে সহযোগী সদস্য দেশগুলোর ক্ষেত্রে। তারা পূর্ণ মর্যাদার কাতারে চলে আসবে এই পারফরম্যান্স দিয়েই। তবে সহযোগী সদস্য দেশগুলোকে প্রতি দুই বছর পরপর মূল্যায়ন করা হবে।

Banglabid

নতুন প্রস্তাবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো ক্রিকেটের উঠতি শক্তিগুলো ইতিবাচক ফল পাবে বলে ভাবা হচ্ছে। সেইসঙ্গে টেস্টে বিবর্ণ জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের মত পূর্ণ সদস্য দেশগুলো পারফরম্যান্সের দিকে নজর দেবে বলেও ধরে নেওয়া হচ্ছে। একটি মূল্যায়ন কমিটি করা হবে বিষয়গুলো দেখভালের জন্য। তারাই পূর্ণ বা সহযোগী দেশে ওঠা-নামার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটেস্ট মর্যাদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT