চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন পূর্ণিমাকে নিয়ে শুটিংয়ে ফিরছে ‘গিরগিটি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বাংলা সিনেমার জনপ্রিয় মুখ চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের শেষ থেকে এখনও দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। এবার ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে নতুন আরো একজন পূর্ণিমার! এমনটাই জানালেন নির্মিতব্য ‘গিরগিটি’ চলচ্চিত্রের পরিচালক সৌরভ কুন্ডু। 

তিনি জানান, খুব শিগগির শুরু হতে যাচ্ছে ‘গিরগিটি’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং। এবার সিনেমার মূল নায়িকা চূড়ান্ত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আপস্টুডিও। নতুন এই নায়িকার নাম পূর্ণিমা বৃষ্টি।

সিনেমায় তাসকিন রহমান ও এবিএম সুমনের বিপরীতে দেখা যাবে তাকে। ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও এবারই প্রথম সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে পূর্ণিমা বৃষ্টির। এর আগে গ্রামীণফোন, রঙ বাংলাদেশ, প্যারাসুট, প্রাণ, গোদরেজ, মার্কস, ডানো, লাভেলো, ম্যাগি, লেক্সাস, অলটাইম প্রভৃতি পণ্যের মডেল হিসেবে দেখা গেছে তাকে।

চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘গিরগিটি’ সিনেমার গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে। এই সিনেমার নায়িকা হিসেবে বড় পর্দায় আমার অভিষেক হবে, ব্যাপারটি সত্যিই অনেক বেশি আনন্দের। সিনেমাটির চরিত্রের সঙ্গে নিজেকে উপযোগী করে তুলতে এরই মধ্যে নানাবিধ প্রস্তুতি সম্পন্ন করেছি। বলা যায়, নিজেকে ভেঙে নতুন করে গড়তে হয়েছে। আর ‘ঢাকা অ্যাটাক’ দেখার পর থেকেই আমি তাসকিন এবং সুমনের অভিনয়ের ভক্ত। সিনেমায় তাদের সঙ্গে আমার রসায়ণটা ভালো ভাবে ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা থাকবে।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা সৌরভ কুন্ডু বলেন, করোনা পরিস্থিতির কারণে সিনেমার দ্বিতীয় ধাপের কাজ শেষ করতে পারিনি। আশা করছি, অক্টোবর মাস থেকেই গিরগিটি টিম আবার শুটিংয়ে ফিরতে পারবে। নায়িকার জন্য আমরা অনেকের কথা ভাবলেও, গল্পের প্রয়োজনে পূর্ণিমা বৃষ্টিকে চরিত্রটির সঙ্গে যথেষ্ঠ মানানসই মনে হয়েছে।

‘গিরগিটি’র মতো সমাজের মানুষের রং পাল্টানোর পরিক্রমাকে নিয়ে সৌরভ কুন্ডুর পরিচালনায় প্রথম সিনেমা ‘গিরগিটি’। এ বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল সিনেমাটির প্রথম লটের শুটিং। এবিএম সুমন এবং তাসকিন রহমান অভিনয় করছেন ‘গিরগিটি’র প্রধান দুটি চরিত্রে। তাদের বিপরীতে থাকছেন দুজন নায়িকা। এর মধ্যে নাইরুজ সিফাতকে নিয়ে প্রথম অংশের শুটিং সম্পন্ন করেছেন নির্মাতা।

ক্রাইম সাসপেন্স থ্রিলারধর্মী এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ। ‘গিরগিটি’তে আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, দীপু ইমাম, ফকরুল বাসার, হামিদুর রহমান প্রমুখ।

এদিকে এই সিনেমার টাইটেল সং করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে দেশের জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ওয়ারফেইজ। ব্যান্ডটি এবারই প্রথম সিনেমায় কাজ করছে।

ট্যাগ: এ বি এম সুমনতাসকিন রহমানদীপু ইমামপূর্ণিমালিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাহামিদুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনেক নাটক শেষে অ্যাটলেটিকোতেই যাচ্ছেন সুয়ারেজ

পরবর্তী

করোনা মেট্রোরেলেরও সব ওলটপালট করে দিয়েছে: ওবায়দুল কাদের

পরবর্তী
সেতুমন্ত্রী

করোনা মেট্রোরেলেরও সব ওলটপালট করে দিয়েছে: ওবায়দুল কাদের

ঈশ্বরগঞ্জ

অনলাইন ক্লাসে শিক্ষকদের অভিজ্ঞতা শুনলেন ঈশ্বরগঞ্জ ইউএনও

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT