বিনোদন

নতুন পরিচয়ে ডেমি মুর

স্টাইলিশ নারী ফ্যাশনেবল পোশাক ও গহনা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী আধুনিক পোশাক ও গহনা পরিহিত, শহুরে পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্যারিস হাউট কৌচার ফ্যাশন উইকের রানওয়েতে হেঁটেছেন অভিনেত্রী এবং প্রযোজক ডেমি মুর। এই প্রথম ফ্যাশন মডেল হিসেবে দেখা গিয়েছে ৫৮ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেত্রীকে।

টাক্সেডো স্টাইলের অফ-শোল্ডার ভি নেক মিডনাইট ব্লু রঙের সাটিন স্যুট পরে রানওয়েতে হেঁটেছেন ডেমি মুর। কানে ছিল লম্বা কানের দুল এবং হাতে ছিল ক্লাচ।

ডেমি মুরের পোশাকটি ডিজাইন করেছেন কিম জোন্স। হাউট কৌচারের জন্য এটাই কিম জোন্সের প্রথম কাজ।

শো-তে আরও হেঁটেছেন কেট মস এবং তার ১৮ বছর বয়সী মেয়ে লিলা গ্রেস। এছাড়াও ছিলেন বেলা হাদিদ, কারা ডেলেভিংনে এবং নাওমি ক্যাম্পবেলের মতো সুপার মডেলরা। ইয়াহু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…