চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন জোট গঠনে বি চৌধুরী-রব-মান্নাদের চেষ্টা অব্যাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
নতুন জোট

আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরে তৃতীয় রাজনৈতিক জোট গঠনের অংশ হিসেবে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে সমমনা কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন।

বুধবার রাতে বারিধারায় বি. চৌধুরীর বাসভবন মায়াবীতে এই বৈঠকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ছিলেন।

যত দ্রুত সম্ভব এই জোটের আত্মপ্রকাশ করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তিন ঘণ্টার এ বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

Banglabid

এর আগে গত ১৩ জুলাই রাতে আ স ম রবের উত্তরার বাসায় বি চৌধুরী, কাদের সিদ্দিকী, মান্না, সুব্রত চৌধুরীরা এক হয়েছিলেন, যাতে বাগড়া দিয়েছিল পুলিশ।

বি. চৌধুরী বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি খুবই নাজুক। এ অবস্থার অবসান জরুরি। আমরা দীর্ঘদিন থেকেই দেশের চলমান এ অবস্থায় করণীয় নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। আমরা মনে করি, গণতন্ত্রমনা দেশপ্রেমিক সবাইকে এ অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ হতে হবে।’

জি এম কাদের বলেন, ‘একজন সাবেক রাষ্ট্রপতি (বি. চৌধুরী) গণ্যমান্য ব্যক্তি, তিনি আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি বৈঠকে গিয়েছি। অনেক রাজনৈতিক নেতাই এখানে এসেছেন। অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আর রাজনীতিবিদরা একত্রিত হলে নানা বিষয় নিয়ে আলোচনা হয়- এটাই স্বাভাবিক।’

Reneta

আ স ম আবদুর রব বলেন,‘ আমাদের মতের ভিন্নতা আছে, দলগুলোর নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য আছে। কিন্তু জাতীয় ইস্যুতে আমাদের এক হতে হবে, এক মঞ্চে আসতে হবে। দুই দল ও তাদের জোট ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা চাইলে সফল হতে পারি। সে সম্ভাবনা আমাদের রয়েছে। তাই আমাদের যে কোনো মূল্যে একত্র হতে হবে।’

মাহমুদুর রহমান মান্না বলেন,‘ আমরা আলাপ-আলোচনা করছি। এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না। তবে নতুন কিছু করতে চাই।’

সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা আওয়ামী লীগ ও বিএনপি’র বাইরে একটি বিকল্প শক্তির আত্মপ্রকাশ ঘটুক- সেটা চাই। আমরা মনে করি, দেশ পরিচালনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, বিএনপিও ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের জনগণ এই দুই দলকে আর রাষ্ট্র পরিচালনায় দেখতে চায় না। এ অবস্থায় নতুন শক্তির আত্মপ্রকাশ জরুরি। সে চেষ্টাই আমরা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকল্প ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT