বিনোদন

নতুন ছবিতে মন সায় দিচ্ছে না শাহরুখের

নতুন ছবিতে মন সায় দিচ্ছে না শাহরুখের

শাহরুখ খানকে সর্বশেষ দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের ছবি ‘জিরো’তে। অনেক আশা থাকলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এরপর আর নতুন কোনো ছবির কাজ হাতে নেননি শাহরুখ। ভক্তরা নতুন ছবির খবর শোনার অপেক্ষায় থাকলেও নিরাশ করলেন শাহরুখ।

শোনা যাচ্ছে রাকেশ শর্মার বায়োপিক ‘সারে জাহান সে আচ্ছা’, সঞ্জয় লীলা বনসালির লুধিয়ানভি বায়োপিক এবং ফারহান আকতারের ‘ডন থ্রি’ ছবিতে কাজ করবেন শাহরুখ। তবে শাহরুখের পক্ষ থেকে সেরকম কোনো ঘোষণা পাওয়া যায়নি।

লন্ডনে শাহরুখ, গৌরি এবং আব্রাহাম এখন অবকাশ যাপন করছেন। সেখানে দেয়া একটি সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন তার কাজের পরিকল্পনা সম্পর্কে।

শাহরুখ বলেন, ‘আমার এখন হাতে কোনো সিনেমা নেই। আমি কোনো ছবিতে কাজ করছি না।’ শাহরুখ জানান, সুহানা কলেজে যাচ্ছেন আর আরিয়ানের পড়াশোনা প্রায় শেষের পথে। তার মন এখন কোনো ছবির কাজে হাত দিতে সায় দিচ্ছে না। তিনি এখন পরিবারকে সময় দিতে চান, ঘুরে বেড়াতে চান, সিনেমা দেখতে চান, গল্প শুনতে চান এবং প্রচুর বই পড়তে চান।

শাহরুখের এমন কথায় ভক্তদের হতাশ হওয়াই স্বাভাবিক। তাই আপাতত শাহরুখের মন বদলানোর অপেক্ষায় প্রহর গোনা ছাড়া আর কোনো উপায় নেই। -পিঙ্ক ভিলা

বিষয়:আনন্দ এল রাই জিরো শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…