বিনোদন

নতুন গান নিয়ে আসছেন কাজী শুভ

কাজী শুভ ও তার বন্ধুদের স্টুডিওতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী শুভ ও তার বন্ধুদের স্টুডিওতে নতুন গানের রেকর্ডিং চলাকালে ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। গানটির সুর ‍ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। আর গানটি লিখেছেন অরণ্য আনোয়ার। এটি এই গীতিকারের লেখা প্রথম গান।

সম্প্রতি স্টুডিও এসএমএস-এ রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হওয়া গানটির শিরোনাম ‘তোমার শহর’।

‘যাচ্ছি ছেড়ে তোমার শহর, যাচ্ছি ছেড়ে তোমায়/ ভালো থেকো, সুখে থেকো অন্যকারো ছোঁয়ায়’-এ দু’টি লাইনের ওপর ভর করে সাজানো লিরিকটি নিয়ে স্বপ্নের বীজ বুনেছিলেন গীতিকার অরণ্য আনোয়ার।

লিরিকটি ভালোলাগায় ভালোবেসে তাতে সুর বসিয়েছেন সজীব দাস। কণ্ঠে তুলে নিয়েছেন কাজী শুভ।

সজীব দাস বলেন, গানের কথাগুলো ভীষণ আধুনিক। শব্দের গাঁথুনিও বেশ মজবুত। তাই সুর করতে খুব বেশি বেগ পেতে হয়নি। শুভ ভাই গেয়েছেনও দারুণ।

কাজী শুভ বলেন, কিছুটা স্যাড রোমান্টিক লিরিকে সজীব দা’র মেলোডিয়াস সুরটি একবার শুনেই সিদ্ধান্ত নিলাম গানটি গাইবো। এ ধরনের গান খুব বেশি গাওয়া হয়নি আমার। নতুন এক অভিজ্ঞতা হলো। আশা করি গানটি সবার ভালোলাগবে।

এদিকে নিজের লেখা প্রথম গান নিয়ে বেশ উচ্ছ্বসিত অরন্য আনোয়ার। পেশা শিক্ষকতা হলেও গীতিকার হিসেবে বাংলাদেশের সংগীত জগতে নিয়মিত বিচরণ করতে চান তিনি।

বিষয়:কণ্ঠ কাজী শুভ গান নতুন গান সংগীত সুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…