চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কোচের বিশ্বাস বাংলাদেশেও ফুটবল প্রতিভা আছে

আদিল আহমেদ আদিল আহমেদ
৮:৪৪ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
স্পোর্টস
A A
অর্ড যখন এসেছিলেন

অর্ড যখন এসেছিলেন

দেশের ফুটবলের অবস্থার পরিবর্তনে অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু অর্ডের ওপর ভরসা রেখেছে বাফুফে। দায়িত্ব নিতে এসে অর্ড জানালেন, তার বিশ্বাস বাংলাদেশেও ফুটবল প্রতিভা আছে। আগামী এক বছরের মধ্যে দেশের ফুটবলকে একটি কাঠামোর মধ্যে আনারও প্রত্যয় ঝরল এই অজির কণ্ঠে।

সবকিছু চূড়ান্তই ছিল। জাতীয় দলের কোচ হিসেবে কেবল আনুষ্ঠানিক নিয়োগটাই ছিল বাকি। অ্যান্ড্রু অর্ডের সঙ্গে বুধবার সেটিও সেরে ফেলল দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

দায়িত্ব নিয়ে অর্ড বললেন, ‘এত বড় একটি দেশ। আমি বিশ্বাস করি অনেক ফুটবল প্রতিভা আছে এখানে। আমাদের কাজ হবে সম্ভাবনাময় সেই তরুণদের খুঁজে বের করা। তাদের প্রস্তুত করা।’

এশিয়ার ফুটবল সম্পর্কে ভালো ধারণা থাকায় সাফ মিশনকে সামনে রেখে এক বছরের জন্য অর্ডের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। এই সময়টায় কি ঘটবে, কি ঘটবে না সেসব নিয়ে ভাবতে চান না নবনিযুক্ত এই কোচ, ‘আগামী এক বছরের জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। এই সময়টাতে সাফল্য-ব্যর্থতা কি এল সেটি নিয়ে ভাবছি না। আমি চাই সময়টাতে দলকে একটা কাঠামোয় দাঁড় করাতে।’

শূন্যে ভাসতে থাকা দেশের ফুটবলের নতুন কোচের মূল লক্ষ্য ২০১৮’র মার্চ-এপ্রিলে হতে যাওয়া সাফ ফুটবল। তার আগে প্যালেস্টাইনে অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ এবং বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় নির্বাচন করতে চান অর্ড।

তবে ফেডারেশন থেকে সব ধরনের সুযোগ সুবিধা দিলেও খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স ছাড়া যে সাফল্য সম্ভব নয়, সেটিও মনে করিয়ে দিলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সাফল্যটা মাঠে টেনে আনার জন্যই গেল দু’বছরে বাংলাদেশের ফুটবলের ব্যর্থতার ষোলোকলা পূর্ণের মাঝে তিন বিদেশী কোচ বিদায়ের পরও কোচিং স্টাফে একজন বিদেশী কোচ। অজি এবং থাই ক্লাবগুলোতে কাজের সুবাদে এশিয়ান ফুটবল নিয়ে ভালোই ধারণা আছে অর্ডের। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের হয়ে কাজ করেছেন তিনি।

বাফুফে বলছে, মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়া যখন কোন বিকল্প নেই। তাই আগামী ১২ জুন শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগ ফুটবল থেকে তরুণ এবং প্রতিভাবান ফুটবলারের খোঁজেও মাঠে উপস্থিত থাকবেন অর্ড।

এর আগে কোন জাতীয় দলের দায়িত্ব পালন করেননি অস্ট্রেলিয়ান কোচ অর্ড। ফুটবলার হিসেবে খেলেছেন আধাপেশাদার লিগে। ২০১৩ সাল থেকে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল পার্থ গ্লোরিকে কোচিং করানো ছাড়াও এশিয়ার বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালনের অতীত অভিজ্ঞতা আছে তার।

অর্ড থাইল্যান্ড ফুটবল দলের এনালিস্ট হিসেবেও কাজ করেছেন। মায়ানমারে একটি ফুটবল একাডেমির আংশিক মালিকানাও আছে ৩৭ বছর বয়সী এই কোচের। তিন বছর কোচের দায়িত্ব পালন করেছেন থাইল্যান্ডের দুটি ক্লাবে।

ট্যাগ: অ্যান্ড্রু অর্ডবাফুফে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানি নাগরিকের বাড়ি প্রায় ত্রিশ বছর দখলের পরে অবশেষে উচ্ছেদ

পরবর্তী

‘আল্লাহ মেহেরবান’ গানের কথা বদলে যাবে— নুসরাত ফারিয়া

পরবর্তী
আল্লাহ মেহেরবান নিয়ে নুসরাত ফারিয়া

'আল্লাহ মেহেরবান' গানের কথা বদলে যাবে— নুসরাত ফারিয়া

কার্ডিফে অনুশীলন

কিউইদের বিপক্ষে অনুপ্রেরণায় ইতিহাস

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT