বিনোদন

নতুন আয়োজনে অংকনের গলায় ‘সুজন রে’

অংকনের গলায় ‘সুজন রে’ গান, নতুন আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অংকনের গলায় ‘সুজন রে’ গান, নতুন আয়োজনের ছবি, যেখানে তিনি সুন্দর পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহু আগে লায়লা এমদাদের কথায় ও প্রয়াত কিংবদন্তী সুরকার আলাউদ্দিন আলীর সংগীতায়োজনে ‘সুজন রে’ নামে একটি গান করেছিলেন বরেণ্যশিল্পী রুনা লায়লা। সেই পুরনো গানের প্রতি মুগ্ধতা থেকেই নতুন সংগীতায়োজনে গানটি করেছেন এই সময়ের শিল্পী অংকন ইয়াসমিন।

সম্প্রতি অংকনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। কালজয়ী গানটির কথা, সুর অভিন্ন রেখে নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।

গানটি নিয়ে চ্যানেল আই বাংলার গান খ্যাত অংকন বলেন, ‘সুজন রে’ বহু পুরোনো একটি গান। আমার জন্মের অনেক আগেই রুনা লায়লা ম্যাম এটি গেয়েছেন। গানটার প্রতি ভালোলাগা থেকেই কাভার করেছি।’

তিনি আরো বলেন, নিজের ভালো লাগার গানগুলো আমি অডিও রেকর্ড করে রাখি, বা বলতে পারেন রেকর্ড করে রাখতে পছন্দ করি। সময় সুযোগ মতো প্রকাশ করার চেষ্টা থাকে। ‘সুজন রে’ গানটি নিয়ে তেমন সুযোগ আসায় গানটি প্রকাশ করলাম।

অংকের গলায় সুজন রে এর সঙ্গে নারী দর্শক প্রতিফলিত. Channel i News - চ্যানেল আই নিউজ সাধারণত ফোক গানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অংকন। লালন সংগীত দিয়ে তার গানের জীবন শুরু। নন্দিত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে নিজের আইডল মনে করা অংকন প্রথম কণ্ঠে যে গানটি তোলেন, সেটি ছিলো- ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’।

কাভার করার পাশাপাশি অংকনের আছে বেশকিছু মৌলিক গান। এরইমধ্যে তাও গাওয়া ‘চেংড়া বন্ধুয়া’ শিরোনামের একটি গান ইউটিউবে দেড় কোটির বেশি শ্রোতার কাছে পৌঁছে গেছে। কণ্ঠ দিয়েছেন রাশীদ পলাশের পরিচালনায় ‘পদ্মা পুরাণ’ নামের একটি সিনেমাতেও।

বিষয়:আলাউদ্দিন আলী ইউটিউব গান চ্যানেল আই চ্যানেল আই বাংলার গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…