চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আয়োজনে অংকনের গলায় ‘সুজন রে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বহু আগে লায়লা এমদাদের কথায় ও প্রয়াত কিংবদন্তী সুরকার আলাউদ্দিন আলীর সংগীতায়োজনে ‘সুজন রে’ নামে একটি গান করেছিলেন বরেণ্যশিল্পী রুনা লায়লা। সেই পুরনো গানের প্রতি মুগ্ধতা থেকেই নতুন সংগীতায়োজনে গানটি করেছেন এই সময়ের শিল্পী অংকন ইয়াসমিন।

সম্প্রতি অংকনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। কালজয়ী গানটির কথা, সুর অভিন্ন রেখে নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।

গানটি নিয়ে চ্যানেল আই বাংলার গান খ্যাত অংকন বলেন, ‘সুজন রে’ বহু পুরোনো একটি গান। আমার জন্মের অনেক আগেই রুনা লায়লা ম্যাম এটি গেয়েছেন। গানটার প্রতি ভালোলাগা থেকেই কাভার করেছি।’

তিনি আরো বলেন, নিজের ভালো লাগার গানগুলো আমি অডিও রেকর্ড করে রাখি, বা বলতে পারেন রেকর্ড করে রাখতে পছন্দ করি। সময় সুযোগ মতো প্রকাশ করার চেষ্টা থাকে। ‘সুজন রে’ গানটি নিয়ে তেমন সুযোগ আসায় গানটি প্রকাশ করলাম।

সাধারণত ফোক গানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অংকন। লালন সংগীত দিয়ে তার গানের জীবন শুরু। নন্দিত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে নিজের আইডল মনে করা অংকন প্রথম কণ্ঠে যে গানটি তোলেন, সেটি ছিলো- ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’।

কাভার করার পাশাপাশি অংকনের আছে বেশকিছু মৌলিক গান। এরইমধ্যে তাও গাওয়া ‘চেংড়া বন্ধুয়া’ শিরোনামের একটি গান ইউটিউবে দেড় কোটির বেশি শ্রোতার কাছে পৌঁছে গেছে। কণ্ঠ দিয়েছেন রাশীদ পলাশের পরিচালনায় ‘পদ্মা পুরাণ’ নামের একটি সিনেমাতেও।

Jui  Banner Campaign
ট্যাগ: আলাউদ্দিন আলীইউটিউবগানচ্যানেল আইচ্যানেল আই বাংলার গান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT