বিনোদন

নতুন আলাদিনের খোঁজে

নতুন আলাদিনের খোঁজে

আশ্চর্য প্রদীপওয়ালা সেই আলাদিনের কাহিনি নিয়ে ডিজনির অ্যানিমেশন ছবি ‘আলাদিন’। ১৯৯২ সালে প্রথমবারের মতো ছবিটি মুক্তি পাওয়ার পর আলোড়ন তোলে বিশ্বব্যাপী। এবার আবার নতুন করে নির্মিত হচ্ছে ছবিটি। এতে অভিনয়ের জন্য খোঁজা হচ্ছে নতুন কোন আলাদিনকে। মিউজিক্যাল ড্রামা ধাঁচের এ রূপকথায় অভিনয়ের জন্য হতে হবে নাচ ও গানে সমান পারদর্শী। শুধু তাই নয়, তার বান্ধবী জেসমিন চরিত্রের জন্যও নতুন মুখ খুঁজছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি।

ডিজনি অ্যানিমেশন ‘আলাদিনের’ জেসমিন
ডিজনি অ্যানিমেশন ‘আলাদিনের’ জেসমিন

এ জন্য প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল টুইটার পেজে বিজ্ঞাপন দিয়েছে। তবে শর্ত হচ্ছে অভিনেতার বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ছবিটির শুটিং হবে লন্ডন শহরে। নির্মাণ শুরু হবে এ বছর জুলাই মাসে। তবে এপ্রিল থেকেই শুরু হবে অভিনয়শিল্পীদের প্রশিক্ষণ। ছবিটি পরিচালনা করছেন ‘এমটিভি মুভি অ্যাওয়ার্ড’ বিজয়ী পরিচালক গেই রিটচি। আর চিত্রনাট্য লিখেছেন জন আগস্ট।

ছবির নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালে জানুয়ারিতে। আবার সেই সুন্দরী রাজকন্যার প্রেমে পড়বে আলাদিন। রূপকথার সেই দৈত্য প্রভুর হুকুম পালন করবে একের পড় এক। আলাদিনের প্রত্যবর্তনটা তো খুব বেশি দিনের অপেক্ষা নয়! ইন্ডিয়ান এক্সপ্রেস।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…