লাগাতার বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

রাজধানীতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। একদিকে বৃষ্টি অন্যদিকে যানজট আর জলজটে নাকাল রাজধানীবাসী। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ফুটপাত দিয়েও চলাফেলার উপায় নেই। নানামুখি সমস্যা থেকে উত্তরণে মেয়রদের দৃষ্টি দিতে বলেছেন তারা।
সকাল থেকে কখনো ভারী কখনো মাঝারি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী। আর এ কারণে যানজট চরম পর্যায়ে। সেই সঙ্গে রয়েছে রাস্তার খানাখন্দ।
ফুটপাত দিয়ে হাঁটারও অবস্থাও নেই। রাস্তা সংস্কারের নির্মাণ সামগ্রী প্রধান সড়কে ফেলে রাখায় ভোগান্তি আরো বেশি। বৃষ্টি আর যানজটের কারণে অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটেই যান গন্তব্যে।
সেবা সংস্থাগুলোর সমন্বিত পরিকল্পনায় রাস্তা সংস্কারের কাজ করলে এমন দুর্ভোগ পোহাতে হতো না বলে মনে করেন মহানগরবাসী।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



