চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকল মাস্ক সরবরাহের অভিযোগে শারমিন তিনদিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষের করা মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শারমিনকে সিএমএম আদালতে তুলে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকার মুখ্য হাকিম মাঈনুল হোসেনের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। সেই মামলায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি টিম শারমিনকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে।

Banglabid

শনিবার শারমিনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১টা ৫০ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

করোনা রোগীদের সেবায় নিয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ‘নকল’ মাস্ক সরবরাহ করেন ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। তার প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু মেডিকেলে ১১ হাজার মাস্ক সরবারহের অনুমতি পেয়েছিল। তবে নকল মাস্ক দেয়ার অভিযোগ এনে শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। মামলায় একমাত্র আসামি করা হয়েছে শারমিন জাহানকে।

মামলায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিন জাহানকে ১৮ জুলাই কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। শারমিন ২০ জুলাই দেয়া জবাবে ‘দুঃখ প্রকাশ’ করেন, যা দোষ স্বীকারের শামিল। মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিনের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। শারমিন ২০১৬ সালের ৩০ জুন স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন শুরু হলে তিনি দেশে ফিরে আসেন। তার শিক্ষা ছুটির মেয়াদ এখনও শেষ হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাজিতা ইন্টারন্যাশনালকরোনাভইরাসশারমিন জাহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিওর ছিলাম করোনা হয়েছে, তাই আর টেস্ট করিনি: ববি

পরবর্তী

অনলাইন ক্লাসে নতুন কোনো বিদেশি শিক্ষার্থী গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র

পরবর্তী

অনলাইন ক্লাসে নতুন কোনো বিদেশি শিক্ষার্থী গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৫২০, মৃত্যু ৩৮

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT