চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকল নয়, মৌলিক গল্প ও চিত্রনাট্যকার খুঁজছে পরিচালক সমিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
বিনোদন
A A

নকল, কপিপেস্ট, রিমেক থেকে বেরিয়ে এসে মৌলিক গল্প ও চিত্রনাট্যকার খুঁজছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

যারা মৌলিক গল্প পাঠাতে চান,  চিত্রনাট্য দিতে চান উপযুক্ত সম্মানীর ভিত্তিতে ৩১ আগস্টের মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে তা জমা দেয়ার আহ্বান জানিয়েছেন পরিচালক সমিতির সদস্যরা।

চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বিশ্বাস করে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত, অপ্রতিষ্ঠিত, পরিচিত, অপরিচিত অনেক ভালো মৌলিক গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা আছেন যারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। সহজ যোগাযোগের মাধ্যম ও তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা খোঁজার উদ্যোগ নেয়া হয়েছে।

এই কার্যক্রম শুরু হয়েছে গত ১ জুন থেকে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। গল্পকার বা চিত্রনাট্যকারকে তার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ‘এ’ ফোর সাইজের পেপারে কম্পোজ করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বরাবর জমা দিতে হবে।

নিবন্ধন ডাকযোগে অথবা ই-মেইলেও পাঠানো যাবে। সঙ্গে ৫০০ টাকা জমা দিয়ে একটি রশিদ সংগ্রহ করতে হবে। এই (০১৭১২৯৯৯১২৮) নম্বরে বিকাশ করেও টাকা পাঠানো যাবে। গল্প বা চিত্রনাট্য পাঠানোর জন্য ই-মেইল [email protected]।

এ ব্যাপারে ৭ সদস্যের উপ-কমিটির আহ্বায়ক হিসেবে আছেন কাহিনিকার ছটকু আহমেদ, সদস্য সচিব কমল সরকার। আরও যারা আছেন তারা হলেন আব্দুস সামাদ খোকন, সোহানুর রহমান সোহান, শিল্পী চক্রবর্তী, শাহিন সুমন ও কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা।

Reneta

এই উপ কমিটি জমাকৃত গল্প থেকে গল্প যাচাই বাছাই করে পরিচালক সমিতির নির্বাহী কমিটির কাছে প্রেরণ করবে এবং নির্বাহী কমিটি কর্তৃক মনোনীত গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হবে।

ছবি : ইমন   

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিচলচ্চিত্র পরিচালক সমিতিছটকু আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT