ডিজিটাল শর্ট

নকল ড্রাইভিং লাইসেন্স তৈরির কারখানার সন্ধান

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রোববার সকালে ধানমন্ডির ওই ফ্ল্যাটটির ভেতরে তল্লাশি চালায় গোয়েন্দারা। ওই ফ্ল্যাট বাড়ির একটি কক্ষে ড্রাইভিং লাইসেন্স তৈরির কারখানা পাওয়া যায়। সেখান থেকে মেশিনপত্রসহ উদ্ধার করা হয়েছে দেড় হাজারেরও বেশি নকল লাইসেন্স তৈরির সরঞ্জাম, দুইশ’র বেশি নকল ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ও ব্লু বুক। ডিএমপি ডিবির উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন, এই চক্রের সঙ্গে বিআরটিএ’র যেসব কর্মকর্তা-কর্মচারী জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালাবেন তারা।

বিষয়:চ্যানেল আই চ্যানেল আই অনলাইন নকল ড্রাইভিং লাইসেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…