চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকআউটের অপেক্ষা বাড়ল লিভারপুল-চেলসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

একটা সরল হিসেব নিয়ে ঘরের মাঠে নাপোলির বিপক্ষে নেমেছিল লিভারপুল। কোনরকমে জিতলেই নকআউটে চলে যাবে ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু সহজ হিসেবের মতো ম্যাচটা সহজ ছিল না তাদের জন্য। শেষ পর্যন্ত জিততেও পারেনি তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির সঙ্গে ১-১ গোলে করেছে অলরেডরা। ফলে নকআউটের অপেক্ষা বেড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তাদের মতোই অবস্থা আরেক ইংলিশ ক্লাব চেলসির। তারা ড্র করেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে।

প্রিমিয়ার লিগে এক অপ্রতিরোধ্য দলের নাম লিভারপুল। ১২ ম্যাচের একটিতেও হারেনি তারা। অন্যদের চেয়ে শিরোপা দৌড়ে বেশ এগিয়েও। চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা হয় অন্যরকম। সেপ্টেম্বরে প্রথম দেখায় ইতালিতে গিয়ে নাপোলির কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

এদিনও ম্যাচের ২১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ড্রিস মের্টেন্সের গোলে ১-০তে লিড নেয় অতিথি নাপোলি। বিরতির আগে সেই গোল শোধ করতে পারেনি ক্লপের শিষ্যরা। ফলে পিছিয়ে থেকেই ব্রেকে যেতে হয়।

বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটের মাথায় লভরেনের গোলে সমতায় ফেরে লিভারপুল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল করতে না পারলে নাপোলির বিপক্ষে পয়েন্ট হারায় ইংলিশরা। তাতে নকআউটের অপেক্ষা বাড়ল লিভারপুলের।

এই ড্র’তে নকআউট নিশ্চিত নয় নাপোলিরও। শেষ ষোলো নিশ্চিত করতে পরের ম্যাচে সলজবুর্গের বিপক্ষে জিততেই হবে লিভারপুলকে, তা না হলে অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। নাপোলি তাদের পরের ম্যাচ খেলবে জেঙ্কের বিপক্ষে। জেঙ্ককে বুধবার রাতেই ৪-১ গোলে হারায় সলজবুর্গ।

৫ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ১০ পয়েন্ট, অবস্থান গ্রুপ ‘ই’তে শীর্ষে। নাপোলি ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে। সলজবুর্গের পয়েন্ট ৭। আর চারে থাকা জেঙ্কের পয়েন্ট ১।

Reneta

জমে উঠেছে গ্রুপ এইচ’র লড়াই। বুধবার রাতে লিলেঁকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে চলে গেছে আয়াক্স। তবে আটকে গেছে চেলসি। তারা ২-২ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে। ফলে এই গ্রুপে এখনো পর্যন্ত কোনো দলেরই নকআউট নিশ্চিত নয়। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট আয়াক্সের। সমানসংখ্যক ম্যাচে সমান আট পয়েন্ট করে চেলসি ও ভ্যালেন্সিয়ার। এক পয়েন্ট নিয়ে তলানিতে লিলেঁ।

গ্রুপ জি’তেও একই অবস্থা। এখানেও কেউ নকআউট নিশ্চিত করতে পারেনি। এই গ্রুপে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেইপজিক। তারা ২-২ গোলে ড্র করেছে বেনফিকার সঙ্গে। দুইয়ে থাকা জেনিত সেন্ট পিটার্সবুর্গের পয়েন্ট ৭। একই রাতে তারা ২-০ গোলে হারিয়েছে লিওঁকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মে ১৭, ২০২৬
ছবি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মিজানুর রহমান সিনহা (সংগৃহীত)।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক প্রকাশ

মে ১৭, ২০২৬

যেকোন সময় ভেঙে পড়তে পারে রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি!

মে ১৭, ২০২৬

সন্তান জন্ম নিলেই পাওয়া যাচ্ছে টাকা!

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT