অর্থনীতি

নওগাঁয় চুনা পাথরের পর কয়লার খনির সন্ধান

নওগাঁয় চুনা পাথরের পর কয়লার খনির সন্ধান

চুনা পাথরের পর নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুরের খনিতে এবার কয়লা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খনির ড্রিলিং এর দায়িত্বে থাকা ভূতত্ত্ববিদরা জানিয়েছেন এখনো পর্যন্ত যে ধরণের নমুনা পাওয়া গেছে তাতে এখানে কয়লা থাকা একরকম নিশ্চিত।

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের তাজপুরে ভূ-পৃষ্ঠের নিচে ২ হাজার ২শ’ ১৪ ফুট থেকে ২ হাজার ৩শ’ ১৪ ফুট পর্যন্ত সন্ধান পাওয়া যায় দেশের ইতিহাসে সবচে বড় চুনা পাথরের খনি। ১শ’ ফুট পুরো ওই চুনা পাথর রয়েছে ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে। এই স্তরের মাত্র ৬ ফুট গভীরে আরো ২০ ফুট পুরো চুনা পাথরের সন্ধান পাওয়া গেছে।

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ হাসান শাহরিয়ার জানান, দিন রাত টানা চলছে ড্রিলিং কাজ। এখনো পর্যন্ত প্রায় ৩ হাজার ফুট ড্রিলিং করা হয়েছে। মাটির স্তর বিশ্লেষণ করে ভূতত্ত্ববিদরা আশা করছেন ৪ হাজার ফুটের আগেই কয়লার স্তর পাওয়া যাবে।

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে খনির ড্রিলিং। ২০১৭ সালের মধ্যে খনির সার্বিক সমীক্ষার কাজ শেষ হবে।

বিষয়:কয়লা খনি নওগাঁ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…