ধীর গতির ইন্টারনেট ও পুরনো অ্যান্ড্রয়েডের জন্য উবার লাইট

উবার অ্যাপের আইকন ধরা একজন ব্যক্তির আঙুলের ছবি, যা ডিজিটাল ট্রান্সপোর্ট সার্ভিসের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
উবার, বিশ্বের সর্ববৃহৎ রাইডশেয়ারিং কোম্পানি আজ থেকে সারাবিশ্বে ‘উবার লাইট’ অ্যাপ চালু করেছে। অ্যাপটি প্রচলিত উবার অ্যাপের তুলনায় অনেক হালকা।
নয়া দিল্লীতে উবারের রাইডার এক্সপেরিয়েন্স বিভাগের হেড পিটার ডেং এবং প্রোডাক্ট, ম্যাপস ও মার্কেটপ্লেসের ভাইস প্রেসিডেন্ট মানিক গুপ্তার উপস্থিতিতে উবার টেক ডে ২.০ তে অ্যাপটির উদ্বোধন করা হয়।
অ্যাপটি ভারতে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা ধীর গতির ইন্টারনেটে ব্যবহার করা সহ যেকোন অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যায়। খুবই কম ডাটা ব্যবহার করে ফলে ধীর গতির ইন্টারনেটেও নিরবিচ্ছিন্ন ভাবে অ্যাপটি চালানো সম্ভব। বর্তমানে অ্যাপটি পরীক্ষামূলক ভাবে শুধুমাত্র ভারতে চালু হয়েছে এবং শিগগির অন্যান্য দেশেও চালু হবে।
উবারের প্রোডাক্ট, ম্যাপস এবং মার্কেটপ্লেসের ভাইস প্রেসিডেন্ট মানিক গুপ্তা বলেন: প্রতি মাসে সাড়ে সাত কোটি গ্রাহক আমাদের সার্ভিস গ্রহণ করে। এটি পৃথিবীর সর্বমোট জনসংখ্যার খুবই সামান্য একটি অংশ। আমেরিকার বাইরে অবস্থান করা এই বিশাল গ্রাহকদের জন্য আমরা কিছু করতে চেয়েছি কারণ সংখ্যাটি প্রতিনিয়ত বাড়ছে। ভারতে আমরা এর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। উবার লাইট চালু করতে পাড়া এক্ষেত্রে আমাদের একটি বড় সাফল্য।
উবারের হেড অব রাইডার এক্সপেরিয়েন্স পিটার ডেং বলেন: বর্তমানে বিশ্বের ৭৭টি দেশের ৬০০ শহরে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, ডিভাইস এবং রাইডারদের চাহিদা অনুযায়ী অ্যাপটি কাজ করতে সক্ষম নয়। ইতোপূর্বে উবার রাইডারদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, আমরা উবার অ্যাপটির হালকা ভার্সন তৈরি করতে পারিনি। ভারত এবং বিশ্বের প্রধান বাজারগুলোর জন্য আমাদের উবার অভিজ্ঞতা পুর্ননির্ধারণ করা দরকার ছিল। এগুলোর ফলই হলো ‘উবার লাইট’। উবার লাইট এমনভাবে নকশা করা হয়েছে যাতে যেকোন অ্যান্ড্রয়েড ফোনে কম ডাটা ব্যবহার করে সহজে এবং দ্রুত রাইড বুক করা যায়।
একনজরে উবার লাইটের মূল বৈশিষ্ট্য
ফোনের জন্য খুবই হালকা
নতুন উবার লাইটের সাইজ ৫এমবি’র চেয়েও কম। অ্যাপটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি খুব দ্রুত পরিচালনা করা যায়। এটির রেসপন্স টাইম মাত্র ৩০০ মিলি সেকেন্ড।
গাইডেড পিক-আপ: উবার লাইট অ্যাপটি নিজ থেকেই আপনার অবস্থান শনাক্ত করতে পারবে। আর যদি অ্যাপটি আপনার সঠিক স্থান নির্ধারন করতে না পারে, তাহলে কাছাকাছি কোন পরিচিত পিক-আপ পয়েন্টের ব্যাপারে আপনাকে জানিয়ে দেবে।
ট্যাপ ওভার টাইপ
উবার লাইট আপনার গন্তব্য বাছাইকরণকে শুধু একটি বাটন ট্যাপের মতই সহজ করে দিতে পারে। শহরের জনপ্রিয় জায়গাগুলি সংরক্ষণ করবে এই অ্যাপ। যাতে ইন্টারনেটের সাথে সংযুক্ত না থাকলেও সেগুলো দেখতে পাবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারী যত বেশি ব্যবহার করবে, উবার লাইট অ্যাপটি ততই বুদ্ধিমান হয়ে উঠবে। ফলে সর্বাধিক ভ্রমণের জায়গাগুলি সবার আগে স্ক্রিনে ভেসে উঠবে।
প্রয়োজন অনুযায়ী ম্যাপ ব্যবহার
অ্যাপটি যাতে হালকা থাকার সাথে সাথে যাতে উচ্চ কার্যক্ষমতা বজায় রাখতে পারে, সেজন্য ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে ম্যাপের ব্যবহার করতে পারবে।
উবার লাইটে মূল অ্যাপের সকল কার্যক্ষমতা বিদ্যমান। অ্যাপটিতে আছে সাপোর্ট ব্যবস্থা জরুরি নিরাপত্তা ব্যবস্থাপনা ফিচার। নিরাপত্তা ফিচার হিসেবে আছে ইমারজেন্সি বাটন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে ট্রিপ শেয়ারিংয়ের সুযোগ।






