ক্রিকেট

ধারাভাষ্যকার তামিম

ধারাভাষ্যকার তামিমের সাক্ষাৎকার, বাংলাদেশ ক্রিকেটের বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

ধারাভাষ্যকার তামিমের সাক্ষাৎকার, যেখানে তিনি ক্রিকেট বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ রান করলেও তামিম ইকবালের মিনিস্টার ঢাকা ছিটকে গেছে বিপিএল থেকে। তবে শেষ চারের প্লে-অফ পর্বে না থেকেও আছেন টাইগার ওপেনার।

চট্টগ্রাম-খুলনার মধ্যে চলমান এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম। অতিথি ধারাভাষ্যকার হিসেবে কমেন্ট্রিবক্স রাঙান এ ব্যাটার।

খেলোয়াড়ি জীবন শেষ করে পেশাদার ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা রয়েছে তামিমের। তার আগে হাতেখড়ি হয়ে গেল বিপিএলের মঞ্চে।

ঢাকার হয়ে ৯ ম্যাচে চার ফিফটি ও এক সেঞ্চুরিতে ৪০৭ রান করেছেন তামিম। যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। তার পেছনে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস।

১০ ম্যাচে তিনি করেছেন ৩৯৮ রান। অসুস্থতার কারণে খুলনার বিপক্ষে এলিমিনেটর ম্যাচ খেলতে পারেননি এ ব্যাটার।

বিষয়:খুলনা টাইগার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তামিম ইকবাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…