চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাবাহিকভাবে কমছে রপ্তানি আয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

পণ্য রপ্তানিতে নগদ প্রণোদনা দেয়াসহ নানা ধরনের উদ্যোগ নেয়ার পরও ধারাবাহিকভাবে কমছে রপ্তানি আয়। চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) রপ্তানি আয়ে প্রবৃদ্ধি কমেছে ৫ দশমিক ২১ শতাংশ। আর লক্ষ্যমাত্রার চেয়ে প্রবৃদ্ধি কম হয়েছে ১৩ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মঙ্গলবার রপ্তানি আয়ের যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে রপ্তানির এই চিত্র উঠে এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে যে সুতা দিয়ে পোশাক তৈরি করা হয় বিশ্ববাজারে তার চাহিদা কমেছে। এছাড়া বেতন-মজুরি বাড়ার কারণে কম দামে অর্ডার নেয়া যাচ্ছে না। এ কারণে রপ্তানি কমছে। রপ্তানি আয় বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনা দরকার বলে মনে করেন তারা।

ইপিবির প্রতিবেদনের তথ্যমতে, চলতি অর্থবছরের এই ৭ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৬শ ৩৪ কোটি ৫০ লাখ ডলার। এর বিপরীতে আয় হয়েছে ২ হাজার ২শ ৯১ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ডলার। গত অর্থবছরের ঠিক এই সময়ে রপ্তানি আয় হয়েছিল ২ হাজার ৪শ ১৭ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ডলার।

একক মাস হিসাবেও কমেছে রপ্তানি আয়। ২০২০ সালের জানুয়ারি মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪২১ কোটি ৮০ লাখ ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৩৬১ কোটি ৭৩ লাখ ১০ হাজার ডলার। এতে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ দশমিক ২৪ শতাংশ আয় কম হয়েছে। আর গত বছরের ঠিক একই মাসের তুলনায় প্রবৃদ্ধি কম হয়েছে ১ দমমিক ৭০ শতাংশ।

ইপিবির তথ্যানুযাযী, গত ৭ মাসের মধ্যে শুধু জুলাই ও ডিসেম্বর মাসে প্রবৃদ্ধি ইতিবাচক ছিল। এছাড়া বাকি ৫ মাসেই রপ্তানি আয় কমেছে।

Reneta

মূলত তৈরি পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি কমার কারণে পুরো রপ্তানি আয়ে এর নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) তৈরি পোশাক খাতে রপ্তানি আয় ধরা হয়েছিল ২ হাজার ২১১ কোটি ৮২ লাখ ২০ হাজার ডলার। তবে আয় হয়েছে ১ হাজার ৯০৬ কোটি ৩২ লাখ ৪ হাজার ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ১৩ দশমিক ৮১ শতাংশ। আর গত বছরের ঠিক একই সময়ের তুলনায় আয় কম হয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ।

এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, এখন রপ্তানি প্রবৃদ্ধি বাড়ার কথা, কিন্ত তা না হয়ে উল্টো কমছে। কারণ বিশ্ব বাজারে পণ্যের চাহিদা কমে গেছে। ফলে রপ্তানি অর্ডার কমে গেছে। এর মূল কারণ বাংলাদেশ যে সব কটন দিয়ে পণ্য তৈরি করে, এর চাহিদা এখন কমছে। পাশাপাশি শ্রমিকের মজুরি ও বেতন-ভাতা বাড়ানোর কারণে কম দামে অর্ডার নেয়ার সক্ষমতা আগের চেয়ে কমেছে।

রপ্তানি বাড়াতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে সরকারকে সুযোগ-সুবিধা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, পাশাপাশি আমাদের পণ্যের বৈচিত্র আনতে হবে। একই সঙ্গে শুধু পোশাকের ওপর নির্ভরশীলতা না হয়ে রপ্তানি পণ্য বহুমুখীকরণে জোর দিতে হবে। তা না হলে আগামীতে রপ্তানি আয় আরো কমতে পারে।

ইপিবির তথ্য অনুযায়ী, গত ২০১৮-১৯ অর্থবছরে পণ্য রপ্তানি করে ৪ হাজার ৫৩ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার আয় করে বাংলাদেশ। রপ্তানির এ আয় তার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৫৫ শতাংশ বেশি, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৯৪ শতাংশ বেশি।

চলতি অর্থবছরে (২০১৯-২০) পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈরি পোশাকরপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT