চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধানের শীষ, সাপের বিষ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
ধানের শীষ

বিএনপি নামক দলটি দেশবাসীর কাছে আতঙ্কের নাম মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধানের শীষ সাপের বিষ। মানুষ এখন আর তাদের চায়না। সারা দেশে এখন নৌকার জোয়ার। এই জোয়ারে নৌকা ভাসতে ভাসতে মুক্তিযুদ্ধের চেতনার নৌকা ডিসেম্বরে বিজয়ের বন্দরে গিয়ে পৌঁছবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ বাংলাদেশ এক ভুয়া খবর দিল! খবরটা কি? জাতিসংঘের মহাসচিব তাকে জাতিসংঘে বাংলাদেশ নিয়ে আলাপ-আলোচনার জন্য চিঠি দিয়েছেন। মহাসচিব তো নাই! ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের বাইরে দাঁড়িয়ে বারবার অনুরোধ করলেন, কিন্তু মহাসচিব তখন ঘানায়!

এক বিখ্যাত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় গেছেন। এখন বিএনপির মহাসচিব ভাবলেন ইজ্জত রক্ষা করার জন্য যে কোনো পর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে কথা বললেই হবে। শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঙ্গে কি যেন কি বললেন, জাতিসংঘ বলল দেখা যাবে! বিএনপির অপর নাম ভুয়া।

যে দল বাংলাদেশের জনগণের সঙ্গে জাতিসংঘের মহাসচিব এর নামে মিথ্যাচার করে, সেই দল ক্ষমতায় গেলে কি বাংলাদেশ নিরাপদ; গণতন্ত্র কি নিরাপদ, প্রশ্ন রাখেন কাদের।

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের পর আন্দোলন, রোজার ঈদের পর না কোরবানি ঈদের পর? এইভাবে ১০ বছরে ২০টা ঈদ চলে গেলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একবারতো দুর্বার আন্দোলনের কথা বলে ভ্যানেটি ব্যাগে করে আন্দোলন নিয়ে টেমস নদীর পাড়ে গিয়ে বসলেন!মনে আছে?

Reneta

বিএনপির ঐক্যের ডাকের সমালোচনা করে তিনি বলেন, দেশের রাজনীতিতে সংকট নেই। সংকট বিএনপির ঘরের মধ্যে। এই দলের নেতারা গুলশানের অফিসে, নয়াপল্টনের অফিসে একজন আরেকজনকে সন্দেহ করে। বলে সরকারের দালাল! ঘরেই যাদের ঐক্য নেই, তারা কিভাবে দেশে ঐক্য করবে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরধানের শীষবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT