চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধলেশ্বরী নদীতে নিখোঁজ এক ছাত্রের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
বাংলাদেশ
A A

সাভারে ধলেশ্বরী শাখা নদীতে নিখোঁজের ২৩ ঘণ্টা পর আকাশ নামের (১৮) এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার দুপুর ১১ টার দিকে ধলেশ্বরী নদীর নামা গেন্ডা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত আকাশ সাভারের ব্যাংক টাউন এলাকার বাবুল আহমেদর ছেলে।

তবে নিখোঁজ হওয়া অন্য দু’জনকে এখনও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

অন্যদিকে নদীতে তীব্র স্রোত থাকায় থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ দুই কলেজ ছাত্র হচ্ছে রাজধানীর ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭), রাজন (১৭)।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারে ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রামে নদীতে গোসলে নামে। এরপর একে একে সবাই সাতরে নদীর তীরে উঠলেও ওই তিনজন উঠতে পারেনি।

Reneta

ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দিলে নদীতে তল্লাশী চালিয়ে তাদেরকে উদ্ধার করতে পারেনি। তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়।

তবে আজ সকাল ১১ টার দিকে ধলেশ্বরী নদীর নামা গেন্ডা এলাকায় তার লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অন্য দু’জনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রীজের নিচে পড়ে যাওয়ার পর কয়েকদিন পার হলেও প্রাইভেটকারটি উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরিদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধলেশ্বরী
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT