জনপদ

ধলেশ্বরীতে ভাসছিল ক্লিনিক মালিকের বস্তাবন্দি লাশ

Clínic owner’s body in a bag floating in the Dhaleshwari River. Channel i News - চ্যানেল আই নিউজ

A body in a bag floating in the Dhaleshwari River, related to a news incident in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের একদিন পর আনিসুর রহমান (৫০) নামের এক ক্লিনিক মালিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার লাউহাটী ইউনিয়নের পাচুরিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনিসুর ওই ইউনিয়নের হেড়ন্ডপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে ও স্থানীয় জনসেবা ক্লিনিকের মালিক।

তার পারিবার জানায়, গতকাল সোমবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরপরই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিলো। রাতে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে ধলেশ্বরী নদীর পাড়ে বস্তার ভেতর মরদেহ দেখে এলাকাবাসী তাদের ও পুলিশে খবর দেয়।

দেলদুয়ার থানার উপরিদর্শক মনোয়ার হোসেন জানান, মরদেহটির গলা কাটা ছিল। মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:ধলেশ্বরী লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…