চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলায় রাবির দুই ছাত্র কারাগারে

সুব্রত গাইনসুব্রত গাইন
৬:৩৫ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
অপরাধ, শিক্ষা
A A
ধর্ষণ

ধর্ষণ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হল থেকে পুলিশ ওই দুই ছাত্রকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই ছাত্র হচ্ছেন- মো. জাহিদ হাসান (২৬) এবং তরুন (২৫)। জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এবং তরুন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। ধর্ষণের শিকার ছাত্রী (১৮) নগরের একটি মেসে থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে এসএম হলের পেছনের মাঠে দুই সহপাঠীর সঙ্গে প্রাইভেট পড়তে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে পড়া শেষ হলে জাহিদ হাসান ওই ছাত্রীকে গল্প করার প্রস্তাব দিয়ে কাজলা এলাকায় রাজশাহী কমার্স কলেজের পাশে তরুনের বোনের বাসার নিচতলার একটি কক্ষে নিয়ে যায়। পরে জাহিদ ওই ছাত্রীকে ধর্ষণ করে। জাহিদ ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখায় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য বলে।

তবে বিয়ের কথা বললেও পরবর্তী সময়ে জাহিদ হাসান টালবাহানা শুরু করলে বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানায়। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রীটির বাবা মতিহার থানায় ওই দুইজনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর দিবাগত রাত দেড়টার দিকে মতিহার থানা পুলিশ শাহ্ মখদুম হল থেকে ওই দুই ছাত্রকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার দুই ছাত্রকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রীকে ধর্ষণরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT